সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন দিন তিনেক আগে প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করেছিলেন। আরেকজন গতকাল বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্টের সফরসঙ্গী ছিলেন। আমেরিকায় ট্রাম্প শিবিরের এই দুই প্রতিনিধি ডগ কলিন্স এবং ম্যাট গেটজ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন, এই আশঙ্কায় নিজেরাই চলে গেলেন কোয়ারেন্টাইনে। তাঁরা নিজেরাও কয়েকদিন আগে এমন একজনের সংস্পর্শে এসেছিলেন, যিনি করোনা পজিটিভ। সেই খবর জানার পর নিলেন সাবধানী পদক্ষেপ। তাঁদের এই পদক্ষেপের পর আশঙ্কায় আরও আঁটসাঁট হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বলয়। তবে তিনি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ।
ডগ কলিন্স গত শুক্রবার আটলান্টায় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করে হাত মেলান। কলিন্সের বক্তব্য, “আমার শরীরে করোনা ভাইরাসের কোনও উপসর্গ ছিল না। তবু আমি সাবধনতার জন্য নিজেই কোয়ারেন্টাইনে গেলাম। কারণ, এখনই জানতে পেরেছি যে দিন কয়েক আগে এমন একজনের সঙ্গে দেখা হয়েছিল, যাঁর শরীরে COVID-19 সংক্রমণ রয়েছে।”
[আরও পড়ুন:‘রোগ ছড়াতে যাচ্ছি’, হুমকি দিয়ে একের পর এক পানশালায় ঘুরলেন করোনা আক্রান্ত]
এক ফটোগ্রাফারের তোলা ছবিতে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। আরেক রিপাবলিকান সদস্য ম্যাট গেটজ প্রায় সপ্তাহ দুয়েক আগে গিয়েছিলেন একটি কনফারেন্সে। সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা করছেন নিজেই। আর সে কারণেই তাঁর এই সাবধানী পদক্ষেপ।দু’জনই শারীরিক পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছেন ল্যাবরেটরিতে। রিপোর্ট হাতে আসার অপেক্ষা। তবে এনিয়ে হোয়াইট হাউস এখনও কোনও বিবৃতি দেয়নি।
আমেরিকায় করোনার বলি এখনও পর্যন্ত ২৫ জন। করোনা পজিটিভ ৬০০রও বেশি। কিন্তু সেদিকে বিশেষ হেলদোল নেই মার্কিন প্রেসিডেন্টের। তিনি এবিষয়ে যথেষ্ট উদাসীন বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহলে। সম্প্রতি তিনি যে টুইটটি করেছেন, তাতে অবশ্য ঔদাসীন্যই ধরা পড়েছে। ট্রাম্পের মতে, গত বছর ফ্লু-তে ৩৭০০০ নাগরিকের মৃত্যু হয়েছিল। তাতে তো কিছুই থেমে থাকেনি। এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবার কিছু আছে বলে তিনি মনে করছেন না। সামনে প্রেসিডেন্ট নির্বাচন। করোনায় আক্রান্ত এবং মৃ্ত্যুর সংখ্যা এভাবে বাড়তে থাকলে, তা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা বড়সড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: করোনার জেরে নীল নদে থমকে ভারতীয় পর্যটক বোঝাই জাহাজ, হাসপাতালে ভরতি ১]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন