সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “১২ বছরের মেয়ে৷ ভার্জিন, সুন্দরী৷ এখনও পর্যন্ত সাড়ে ১২ হাজার ডলার দাম উঠেছে৷ তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে৷” হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এমনই চমকে দেওয়া মেসেজ পৌঁছে দিচ্ছে আইএস জঙ্গিরা৷ আরব দেশের যৌনদাসী বিক্রির প্রাচীন প্রথা এখনও চালিয়ে যাচ্ছে জঙ্গিরা৷ এর আগে অনলাইনেও যৌনদাসী বিক্রি করেছে ইসলামিক জঙ্গিগোষ্ঠী৷ এবার জনপ্রিয় দুই মেসেজিং অ্যাপকে এই কাজের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে তারা৷
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-র কাছে আরবি ভাষায় লেখা এই ধরনের বিজ্ঞাপন পাঠিয়েছে ইয়াজিদি সংখ্যালঘু সম্প্রদায়৷ আইসিস-এর হাতে প্রায় ৩ হাজার যুবতী ও মহিলা যৌনদাসী রয়েছে৷ মহিলাদের পাশাপাশি শিশুদেরও এভাবে দিনের পর দিন বিক্রি করে চলেছে এই জঙ্গিগোষ্ঠী৷

যে মহিলাদের বিক্রি করা হয়, তাদের নাম, বয়স, ছবি-সহ যাবতীয় তথ্য নিজেদের কাছে রেখে দেয় জঙ্গিরা৷ যৌনদাসীরা যাতে কোনওভাবেই আইসিস চেক পয়েন্ট পেরোতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা৷ এমনকী, ক্রেতার নামের রেকর্ডও রাখা হয়৷ কেউ তাদের উদ্ধার করার চেষ্টা করলেই মহিলাদের খুন করে জঙ্গিরা৷ এমনই এক যৌনদাসী ১৮ বছরের লামিয়া নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন৷ পাঁচবার আইসিস-এর ডেরা থেকে পালানোর চেষ্টা করেছিলেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন আরও দুই ইয়াজিদি তরুণী৷ আইসিস-এর সীমানা পার হওয়ার সময়ই ল্যান্ড মাইন বিস্ফোরণ ঘটে৷ ঘটনাস্থলেই লামিয়ার দুই সঙ্গীর মৃত্যু হয়৷ লামিয়া প্রাণে বাঁচলেও তাঁর ডান চোখের দৃষ্টি শক্তি চলে যায়৷ বিস্ফোরণে গুরুতর ক্ষতিগ্রস্থ হয় তাঁর মুখ৷
সর্বশেষ খবর
-
নিয়োগ পরীক্ষায় দুর্নীতি! এবার ছাত্র বিক্ষোভে রণক্ষেত্র বিহার, মিছিল রুখতে জলকামান পুলিশের
-
শান্তির ধুয়ো তুলে ইরানের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মুনির, ট্রাম্পকে লেজে খেলাচ্ছে পাকিস্তান?
-
প্রত্যাশা মতো দামই উঠল না! কত কোটিতে বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অফ গডে’র সেই বল?
-
স্বামীর মঙ্গল কামনায় ইন্দ্রের কবজিতে রক্ষাসূত্র বেঁধে ছিলেন ইন্দ্রাণী, কীভাবে শুরু হয় রাখি?
-
‘দুর্নীতির দায় দল কখনওই নেবে না’, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল শমীকের সতর্কবার্তা