গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক(Ajker Rashifal)।

আরও পড়ুন:
মেষ রাশি: পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। নতুন দায়িত্ব কাঁধে চাপবে। ব্যস্ততা বাড়বে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন।

বৃষ রাশি: আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে। মানসিক চাপ কমাতে যোগাভ্যাস করুন। লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা।
আরও পড়ুন:

মিথুন রাশি: আর্থিক বিনিয়োগে লাভের যোগ রয়েছে। দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। হাঁটু বা পায়ের ব্যথায় কষ্ট পাবেন।

কর্কট রাশি: আত্মবিশ্বাস বাড়বে। প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও, দিনের শেষে সম্পর্ক আরও মজবুত হবে। ধৈর্য ধরুন। বিপদ কেটে যাবে।

সিংহ রাশি: আজ কাজের চাপ কিছুটা কম থাকবে। তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নতুন সম্পর্কের শুরু হতে পারে।

কন্যা রাশি: প্রেমের জন্য দিনটি শুভ। বাড়িতে অতিথির আগমন হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ।

তুলা রাশি: প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। গবেষণায় সাফল্য। ব্যবসায় লাভের মুখ দেখবেন। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন।

বৃশ্চিক রাশি: যেকোনও বিপদে মাথা ঠান্ডা রাখুন। যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো নয়। রাগ সংযত রাখুন। নাহলেই বিপদ।

ধনু রাশি: স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই যেকোনও সিদ্ধান্ত গ্রহণ করুন। নিজেকে সংযত করুন। সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদের সম্ভাবনা।

মকর রাশি: পেশাগত জীবনে উন্নতির যোগ। ব্যবসায় কোনও সুযোগ আসতে পারে। নিজের শরীরের প্রতি যত্ন নিন।

কুম্ভ রাশি: স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে।

মীন রাশি: পারিবারিক জীবনে ছোটখাটো বিবাদ হতে পারে। যেকোনও সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দেবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির