Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Weekly Cancer Rashifal

সাপ্তাহিক রাশিফলে কর্কট (২৮ জুন-০৪ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বুধ, বৃহস্পতি এবং শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৯ জুন রাত্রিতে বুধ বক্রী হবে। ৪ জুলাই শুক্র সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১২:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১২:১৩

options
link
সাপ্তাহিক রাশিফলে কর্কট (২৮ জুন-০৪ জুলাই ২০২৬) zoom
Advertisement

এই সপ্তাহে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক সংস্থা ভালোই থাকবে। কতিপয় বন্ধু আপনার অনিষ্ট করার চেষ্টা করবে। বয়ঃসন্ধি কন‌্যা-সন্তানের প্রেমের সম্পর্ক পরিবার মেনে নেবেন না। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। ব‌্যবসায় বাড়তি অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মস্থানে কাজের চাপ বাড়বে। পরিবারে
আপনার কটুকথার জন‌্য অশান্ত লেগে থাকতে পারে। আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস‌্যা ডেকে আনতে পারে। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যা থাকলেও আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.