Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Weekly Gemini Rashifal

সাপ্তাহিক রাশিফলে মিথুন (২১ জুন-২৭ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি ও বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২২ জুন দিবা ৩.৩১ মিঃ বুধ কর্কটে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৩:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৩:২৮

options
link
সাপ্তাহিক রাশিফলে মিথুন (২১ জুন-২৭ জুন ২০২৬) zoom
Advertisement

সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দিলেও নিজের বুদ্ধিবলে উদ্ভূত সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব‌্যবসায়ীরা ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। পুত্রের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। বন্ধু-বান্ধবের সঙ্গে টাকা-পয়সার লেনদেন বুঝে শুনে করবেন। বাড়িতে কোনও সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের অভিজ্ঞ পরামর্শ অবশ‌্যই নেবেন। ডাক্তার, ইঞ্জিনিয়র ও আইনজ্ঞের জন‌্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ অত‌্যন্ত শুভ। আমোদ-প্রমোদে অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে টান পড়তে পারে। দাম্পত‌্য জীবনে ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ক্ষুদ্র ও মাঝারী ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.