Bardhaman

চলত ভাড়ায়, বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

বর্ধমানের তালিতের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কলেজের নিজস্ব ভবন থাকলেও হাসপাতাল ভাড়ায় চলত। সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক কর্মসূচিতে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২১:৪৬

options
link
চলত ভাড়ায়, বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

বর্ধমানের তালিতের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কলেজের নিজস্ব ভবন থাকলেও হাসপাতাল ভাড়ায় চলত। সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক কর্মসূচিতে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, “ওই বেসরকারি মেডিক্যাল কলেজের নিজস্ব কলেজ ভবন থাকলেও হাসপাতাল ছিল ভাড়ায়। আমি নিজেই তা খতিয়ে দেখতে গিয়েছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ মেইল করে জানিয়েছিল আমাদের চুক্তি বাতিল হয়ে গিয়েছে। তাই ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।”

Advertisement

গত মাসে চারদিনের পূর্ব বর্ধমান জেলা সফরে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেসময় আচমক বর্ধমান শহর সংলগ্ন তালিতে ওই মেডিক্যাল কলেজে যান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি যে হাসপাতাল দেখিয়ে ওই মেডিক্যাল কলেজ চালানো হচ্ছিল সেখানেও গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। শহরের উল্লাস এলাকার ওই বেসরকারি হাসপাতালকে দেখিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ভর্তি করা হচ্ছিল। সেই হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গেও ফোনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, মেডিক্যাল কলেজের অনিয়মকে প্রশ্রয় না দিয়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে সরে যাওয়ার কথাও বলেন মন্ত্রী। ওই মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা মালিক মারা গিয়েছেন। তাঁর স্ত্রী স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করেন স্বামীর সই নকল করে সেখানে কিছু অনৈতিক কাজ হচ্ছে। মেডিক্যাল কাউন্সিলেও প্রমাণ-সহ অভিযোগ করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জেলা সফরে গিয়ে ওই মেডিক্যাল কলেজ এবং বেসরকারি হাসপাতালে যান। হাসপাতালে দাঁড়িয়েই ফোন করেন কর্ণধারকে। ওই মেডিক্যাল কলেজের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তা সত্ত্বেও কেন তাঁরা তাঁদের সঙ্গে আছেন তা জানতে চান। ওই হাসপাতালের কর্ণধার চিকিৎসক দেবব্রত বন্দ্যোপাধ্যায় ওই মেডিক্যাল কলেজে ভাইস প্রিন্সিপ্যাল পদে ছিলেন। মন্ত্রীর ফোন পেয়ে সমস্ত জায়গা থেকে পদত্যাগ করে তিনি। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেও জানিয়ে দেওয়া হয়, ওই মেডিক্যাল কলেজের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এরপরই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.