TMC

গঙ্গার ধার দখল করে ‘অবৈধ’ নির্মাণ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়

গঙ্গার ধার দখল করে কার্যালয় বানিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেই কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল হাওড়া পুরসভা।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২১:০২

options
link
গঙ্গার ধার দখল করে ‘অবৈধ’ নির্মাণ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়
বুলডোজারে ভাঙা হচ্ছে ওই কার্যালয়। নিজস্ব চিত্র

গঙ্গার ধার দখল করে কার্যালয় বানিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেই ‘অবৈধ’ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল হাওড়া পুরসভা। হাওড়ার গোলাবাড়িতে শালকিয়া স্কুল রোডে উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন হাওড়া জেলা সদর সভাপতি গৌতম চৌধুরী ওই কার্যালয় বেআইনিভাবে বানিয়েছিলেন বলে অভিযোগ।

Advertisement

পুরসভার তরফে জানানো হয়, গঙ্গার ধারে ওই পার্টি অফিসটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিলে। নোটিসও দেওয়া হয়েছিল। অবশেষে মঙ্গলবার ওই বেআইনি পার্টি অফিসটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল। এদিকে তৃণমূলের এই দলীয় কার্যালয় ভাঙাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানউতোড়। বিজেপির উত্তর হাওড়ার বর্তমান বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই বলেন, ‘‘গঙ্গার ধারে বন্দরের জমিকে বেআইনিভাবে দখল করে তৃণমূল পার্টি অফিস তৈরি করেছিল। হাওড়া পুরসভা ওই পার্টি অফিসটিকে বেআইনি ঘোষণা করে নোটিসও দেয়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অবশেষে মঙ্গলবার ওই অবৈধ নির্মাণ ভাঙা হল।’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন বিজেপি বিধায়ক আরও অভিযোগ করেন, ‘‘প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরির ওই দলীয় কার্যালয় নানা অসামাজিক কাজকর্ম চলত। গঙ্গার ধারে দলীয় কার্যালয়টি কার্যত মদ, গাঁজার ঠেক হয়েছিল। তৎকালীন তৃণমূল নেতাদের মদতে এসব চলত। এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তাঁরা বহুবার অভিযোগও করেছেন পুরসভায়। কিন্তু তখন তৃণমূল ক্ষমতায় থাকায় কিছু হয়নি। রাজ্যে পালাবদলের পর এবার ওই বেআইনি নির্মাণ ভেঙে তৃণমূলের অবৈধ কাজকর্ম বন্ধ করা হল।’’ এই প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন হাওড়া জেলা সদর সভাপতি গৌতম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি এ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

অন্যদিকে সোমবার রাতে জাতীয় সড়কের ধারে ডোমজুড়ের সলপে হাওড়া-আমতা রোডের উপর থাকা প্রচুর বেআইনি দোকানও বুলডোজার দিয়ে ভেঙে দিল জেলা প্রশাসন। অভিযানের সময় সেখানে উপস্থিত ছিল ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.