সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনা কাইফ। শুধু নাম শুনলেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় হাজার হাজার ভক্তের। আর সেই ক্যাটরিনার সঙ্গেই যদি যাওয়া যায় নৈশভোজে? সেই সুযোগের সঙ্গে বোধহয় আকাশের চাঁদও মাটিতে নামিয়ে আনতে রাজি থাকবেন তাঁরা। সেই ক্যাটরিনাই নৈশভোজে যেতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে তেমনই জানালেন বলিউডের এই অভিনেত্রী।
[ আরও পড়ুন: আত্মীয়ের বিয়েতে যোগ দিতে কলকাতায় গৌরী খান ও মেয়ে সুহানা]
কোন তিনজনের সঙ্গে ডিনারে যেতে চান তিনি? এই প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদির সঙ্গে তিনি জানালেন হলিউডের প্রয়াত অভিনেত্রী মেরিলিন মনরো ও জর্জ বুশ প্রশাসনের মার্কিন সেক্রেটারি অফ স্টেট কন্ডোলিজা রাইসের নাম। এই অনুষ্ঠানে এসেছিলেন সলমনও। ক্যাটরিনা নিজে জানালেন, সলমনের সঙ্গে কোনওদিনও নৈশভোজে যাওয়ার সুযোগ হয়নি তাঁর। কারণ সলমন নৈশভোজে বাইরে যেতে চান না। তবে রসিকতা করে ক্যাটরিনার সঙ্গে নৈশভোজে না যাওয়ার এক মজার ব্যাখ্যা দিলেন সল্লুভাই নিজেই। তিনি বলেন, “ক্যাটরিনা নৈশভোজ সারে সন্ধে সাড়ে ছ’টার সময়। সেই সময় আমি দুপুরের খাবার খাই।”
[ আরও পড়ুন: যৌন হেনস্তার মামলা থেকে অব্যাহতি বিকাশের, ফিরছেন পরিচালনায়]
আগামী পাঁচ জুন মুক্তি পাচ্ছে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। এই ছবিতে ফের দেখা যাবে সলমন-ক্যাটরিনা জুটিকে। ছবি মু্ক্তির আর বেশিদিন বাকি নেই। হাতে মাত্র এক সপ্তাহ। জোরকদমে চলছে ছবির প্রচার। ইদেই মুক্তি পাবে ‘ভারত’। তার আগেই সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি ফের বিতর্কেও জড়িয়েছে৷ আপত্তি উঠেছে ছবির নাম নিয়ে। ‘ভারত’ নামটিতে দেশপ্রেমীদের আবেগে ধাক্কা লাগতে পারে এই অভিযোগ তুলেই দিল্লি হাই কোর্টে ইতিমধ্যেই ছবির নির্মাতাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের। দাবি উঠেছে অবিলম্বে ছবির নাম পরিবর্তন করার। যদিও ছবি নির্মাতাদের থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
সর্বশেষ খবর
-
‘রা’ বললেই পরম আনন্দ, ‘ধা’-তে ধাবিত কৃষ্ণ! গৌড়ীয় মঠে ১০৭তম রাধাষ্টমী মহোৎসব
-
হাসিনার প্রত্যাবর্তন থেকে মক্কা চুক্তি, বহু প্রশ্ন উত্তরহীন ভেসে বেড়াচ্ছে বাংলাদেশে
-
কমিশনে ঝুলে প্রতীক সিদ্ধান্ত, শিয়রে উপনির্বাচন! ঋত শিবিরের ১০ তৃণমূূল বিধায়ককে চিঠি স্পিকারের
-
পঁচাত্তরেও ত্বক চাই টানটান! বাড়ি বেচে, সারাজীবনের সঞ্চয় উড়িয়ে পার্লারে ৪ কোটি বিল মেটালেন বৃদ্ধা
-
সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধ জাহাজের! ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব ‘ক্ষুব্ধ’ দিল্লির