Kerala Flash Flood

হড়পা বানের সঙ্গে ভূমিধস, কেরলে প্রকৃতির রোষে মৃত অন্তত ৫, নিখোঁজ একাধিক

রবিবার এই দুর্ঘটনা ঘটে কেরালার কোট্টাকাম্বুর এবং নীলাম্বুরে। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নেমেছে প্রশাসন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:২২

options
link
হড়পা বানের সঙ্গে ভূমিধস, কেরলে প্রকৃতির রোষে মৃত অন্তত ৫, নিখোঁজ একাধিক
কেরলে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত ৫।

একদিকে হড়পা বান (Kerala Flash Flood) অন্যদিকে ভূমিধস। দু’য়ে মিলে কেরলে ভয়ংকর বিপর্যয়। ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ আরও দু’জন। রবিবার এই দুর্ঘটনা ঘটে কেরালার কোট্টাকাম্বুর এবং নীলাম্বুরে। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নেমেছে প্রশাসন। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ‘ঈশ্বরের আপন দেশে’।

Advertisement

জানা গিয়েছে, রবিবার বিকেলে মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে হঠাৎ হড়পা বান আসে। এখানে উলারভাট্টম ক্যানাল থেকে টিকে কলোনি পর্যন্ত নদী তীরবর্তী অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার উপর রবিবার ছুটির দিন হওয়ায় এখানে বহু মানুষের ভিড় জমেছিল। হঠাৎ করে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ৯ জন ভেসে যান। হড়পা বানের সময় নদীতে আটকে পড়েছিলেন প্রায় ২৭ জন। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সাহায্যে তাঁদের উউদ্ধার করা হয়। পরে নদী থেকে উদ্ধার হয় ২ জনের দেহ। স্থানীয়দের দাবি, এলাকায় তখন তেমন বৃষ্টি হয়নি। তবে উজানের জঙ্গলে প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, কেরলের ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের ঘটনা ঘটেছে। বিকেল নাগাদ নিজের রসুনের ক্ষেতে কাজ করছিলেন বালাকৃষ্ণন ও চিন্না নামের দুই ব্যক্তি। বৃষ্টি থেকে বাঁচতে একটি টিনের শেডে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। হঠাৎ সেখানে ধস নামে। মৃত্যু হয় ২ জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন।

Advertisement

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী সতীশন। দুই জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করে ঘটনার বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজের প্রতি মুহূর্তের খোঁজ খবর নিয়েছেন তিনি। বিপজ্জনক অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.