সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সারেগামাপা’ শেষ হতেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় জড়িয়েছেন তিনি৷ রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করায় তাঁকে বয়কটের দাবিতে সরব হয়েছে ভারতীয়দের একাংশ৷ আর এবার বাংলাদেশেও সমালোচনার মুখে পড়লেন উঠতি রকস্টার নোবেল। তাঁর সমালোচনায় এবার সরব হলেন হাসিনা সরকারের দুই মন্ত্রী৷
[ আরও পড়ুন: বাংলাদেশে ক্রমশই মহামারির আকার নিচ্ছে ডেঙ্গু, মৃত ১০০]
জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নোবেলের বিতর্কিত মন্তব্যের নিন্দা করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক দপ্তরের মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷ সম্প্রতি ‘চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবদান’ শিরোনামের একটি অনুষ্ঠান চলাকালীন নোবেলের মন্তব্যের নিন্দা করেন তাঁরা৷ সাফ বলেন, নোবেলের মন্তব্য ‘স্বাধীনতা বিরোধী’। এখানেই শেষ নয়, নিজের দেশ সম্পর্কেও উঠতি এই গায়কের কোনও ধারণা নেই বলেও দাবি করেন তাঁরা।
[ আরও পড়ুন: চলতি বছরের প্রথম ছ’মাসে ২০৫টি শিশুহত্যা, পরিসংখ্যানে উদ্বেগ বাংলাদেশে ]
প্রসঙ্গত, ‘সারেগামাপা’ শেষের পর থেকেই নানান বিতর্কে জড়িয়েছেন নোবেল৷ বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে তাঁর নাম৷ একটি বেসরকারি চ্যালেনের সাক্ষাৎকারে তিনি বলেন, রবীন্দ্রনাথের সোনার বাংলা নয়, প্রিন্স মাহমুদের ‘বাংলাদেশ’ গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে বেশি পছন্দ তাঁর৷ কারণ, সেই গানের সঙ্গে নাকি বাংলাদেশের বেশি আবেগ জড়িয়ে রয়েছে৷ এমনকী নোবেল সাফ জানান, লেডি গাগা বা শ্রেয়া ঘোষাল ছাড়া কারও সঙ্গে গানের ইচ্ছা নেই তাঁর৷ ‘সারেগামাপা’র বিচারক মোনালি ঠাকুরের সঙ্গেও নয়৷ রবীন্দ্রনাথকে অপমান করার জন্য তার কড়া সমালোচনা করেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী৷ এমনকী, সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের রোষের মুখে পড়েন তিনি৷
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?