Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
International Women's Day

‘অদম্য’ খালেদা! নারী দিবসে মাকে মরণোত্তর পুরস্কার তারেকের, সম্মান গ্রহণ নাতনি জাইমার

রবিবার ঢাকার ওসমানি মিলনায়তন প্রেক্ষাগৃহে প্রিয় 'দাদা'র হয়ে পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ২০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ২০:২৫

options
link
‘অদম্য’ খালেদা! নারী দিবসে মাকে মরণোত্তর পুরস্কার তারেকের, সম্মান গ্রহণ নাতনি জাইমার zoom
নারী দিবসে 'শ্রেষ্ঠ অদম্য নারী' হিসেবে মরণোত্তর পুরস্কার প্রয়াত খালেদা জিয়াকে।

সকলের কাছে নিজের মা জগতের শ্রেষ্ঠ নারী। তবে শুধু সন্তানদের এই ভাবনাতেই নয়, কোনও কোনও নারী তো সত্যিই নিজেদের কীর্তিতে শ্রেষ্ঠ হয়ে ওঠেন। ১৭ বছর পর দেশে ফিরে মাকে হারানো এবং তাঁর দেখানো পথে রাজনীতির লড়াইয়ে নেমে বাংলাদেশের শাসনভার কাঁধে তুলে নেওয়া তারেক রহমানের কাছে তাঁর মা খালেদা জিয়া সেই শ্রেষ্ঠ, অদম্য নারী। তাই এবছর নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে মরণোত্তর পুরস্কার পেলেন খালেদা জিয়া। রবিবার ঢাকার ওসমানি মিলনায়তন প্রেক্ষাগৃহে প্রিয় ‘দাদা’র হয়ে সেই পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

এবছর নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে মরণোত্তর পুরস্কার পেলেন খালেদা জিয়া। রবিবার ঢাকার ওসমানি মিলনায়তন প্রেক্ষাগৃহে প্রিয় ‘দাদা’র হয়ে সেই পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

আসলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কয়েকটি সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ১৯৮৬ সালে সেনাশাসকের আওতায় দেশে নির্বাচনকে বয়কট করা। সেবার প্রথম ভোট বয়কটের ডাক দিলেও বিএনপি বাদে বিরোধী দলগুলি মিলে ভোটে অংশ নেয়। কিন্তু খালেদা সিদ্ধান্তে ছিলেন অটল। কোনওভাবেই নির্বাচনে অংশ নেননি। আর তাই পরবর্তী সময়ে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল বিএনপি। এরপর ২০১৪ এবং ২০২৪ সালের ভোট বয়কট। আওয়ামি লিগের আমলে ভোটে কারচুপির অভিযোগ তুলে দুটি নির্বাচনে অংশ নিতে চাননি খালেদা জিয়া। বাংলাদেশের রাজনৈতিক মহলের দাবি, ভোটে অংশগ্রহণে বিএনপির উপর চাপ ছিল যথেষ্ট। তা সত্ত্বেও মাথা নোয়াননি বিএনপি চেয়ারপার্সন। এসব সিদ্ধান্তই তাঁকে ‘অদম্য নারী’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Advertisement

এবার দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় এসেই তারেক রহমান মায়ের এই অনমনীয় লড়াইকে স্বীকৃতি দিতে তৎপর হলেন। দেশের নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে চলতি বছর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে খালেদা জিয়াকে মরণোত্তর পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেইমতো রবিবার, আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে সম্মান দেওয়া হল। ঠাকুমা খালেদা জিয়াকে ‘দাদা’ বলে ডাকতেন তারেককন্যা অর্থাৎ নাতনি জাইমা রহমান। প্রিয় ‘দাদা’র হয়ে সেই সম্মান গ্রহণ করলেন জাইমা। এদিন খালেজা জিয়া ছাড়া আরও ৫ নারীকে বিভিন্ন ক্ষেত্রে এই সম্মান তুলে দেওয়া হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.