Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Barrackpore

শৌচালয়ে মা, সদ্যোজাতকে চুরির চেষ্টা! বারাকপুর হাসপাতালে হুলস্থূল, গ্রেপ্তার ২ মহিলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হাসিনা বিবি ও শবনম পারভীন। দু'জনে রহড়া থানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে, প্রসূতি ওয়ার্ডে ভর্তি এক মহিলা সদ্যোজাতকে বেডে রেখে শৌচালয়ে গিয়েছিলেন। সেই সুযোগে ওয়ার্ডে ঢুকে শিশুটিকে তুলে নেন হাসিনা।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৯:৩৫

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৯:৩৫

options
link
শৌচালয়ে মা, সদ্যোজাতকে চুরির চেষ্টা! বারাকপুর হাসপাতালে হুলস্থূল, গ্রেপ্তার ২ মহিলা zoom
প্রতীকী ছবি।
Advertisement

সন্তানকে রেখে শৌচালয়ে গিয়েছিলেন মা। সেই সুযোগেই সদ্যোজাতকে চুরির চেষ্টা! মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে। শিশুটিকে কাপড় ও ওড়নায় মুড়িয়ে নিয়ে বেরোতে গিয়েই কিচেন কর্মীর নজরে পড়ে যান এক মহিলা। তাঁকে দেখে সন্দেহ হতেই জিজ্ঞাসাবাদ শুরু করেন হাসপাতালের কর্মীরা। তখনই জানা যায়, তিনি একা নয়, সঙ্গে রয়েছেন আরও এক মহিলা। খবর দেওয়া পুলিশে। অভিযুক্ত ২ মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হাসিনা বিবি ও শবনম পারভীন। দু’জনে রহড়া থানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে, প্রসূতি ওয়ার্ডে ভর্তি এক মহিলা সদ্যোজাতকে বেডে রেখে শৌচালয়ে গিয়েছিলেন। সেই সুযোগে ওয়ার্ডে ঢুকে শিশুটিকে তুলে নেন হাসিনা। কাপড় ও ওড়নায় মুড়িয়ে তাকে নিয়ে বেরোনোর সময় বিষয়টি দেখতে পান কিচেন কর্মী দেবযানী পাণ্ডে। শিশুটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে প্রথমে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন হাসিনা। পরে শিশুটি তাঁর বোনের মেয়ে বলে দাবি করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাতেই সন্দেহ আরও ঘনীভূত হয়। খবর দেওয়া হয় টিটাগড় থানায়। চলে আসেন হাসপাতালের অন্য কর্মী, নিরাপত্তারক্ষীরা। পুলিশ পৌঁছনোর আগেই হাসিনাকে ওয়ার্ডে আটকে রাখা হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করতেই হাসিনার সঙ্গে থাকা আরও এক মহিলার কথা সামনে আসে। তাঁর দাবি, শবনম পারভীন তাঁর সঙ্গে হাসপাতালে এসেছেন। নিচে অপেক্ষা করছেন। এরপর হাসপাতালের নিচ থেকে শবনমকেও আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর দু’জনকেই গ্রেপ্তার করা হয়। সদ্যোজাতকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, আগে থেকেই চুরির পরিকল্পনা করা হয়েছিল কিনা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রোগীর পরিজন না হয়েও হাসিনা কীভাবে প্রসূতি ওয়ার্ডে ঢুকলেন, নিরাপত্তার নজর এড়িয়ে কীভাবে শিশুটির কাছে পৌঁছলেন, সেই প্রশ্নও উঠেছে। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে আলোচনা। এ নিয়ে বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, “বুধবার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক রয়েছে। হাসপাতালের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ে আমরা বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.