Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অটো

অটোচালককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ, রণক্ষেত্র তেহট্ট

বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে কৃষ্ণনগর-করিমপুরগামী সড়ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৯, ২১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৯, ২১:২৯

options
link
অটোচালককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ, রণক্ষেত্র তেহট্ট zoom
Advertisement

পলাশ পাত্র, তেহট্ট: অটোচালককে মারধরের ঘটনায় রণক্ষেত্র তেহট্টের বেতাই এলাকা। অভিযুক্ত অটো ইউনিয়নের নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে অটো ইউনিয়নের সদস্য ও স্থানীয়রা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। তাঁদের আশ্বাসে আধঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ।

[আরও পড়ুন:  লিংক ফেল, ব্যাংকের কাজ শিকেয় ওঠায় দুর্ভোগে গ্রাহকরা]

ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। জানা গিয়েছে, এদিন যাত্রী নিয়ে বেতাই গিয়েছিলেন পেশায় অটোচালক সুরজিৎ বিশ্বাস। আবার যাত্রী নিয়েই বেতাই থেকে ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বেতাই কলেজের কাছে বেআইনিভাবে যাত্রী তোলার অভিযোগে সুরজিতের পথ আটকায় তৃণমূলের জেলা পরিষদের সদস্য বিপ্লব বিশ্বাসের ভাই তথা অটো ইউনিয়নের নেতা দেবাশিস বিশ্বাস। অভিযোগ, সেখানেই ওই ব্যক্তিকে বেধড়ক মারধর শুরু করে দেবাশিস। অন্যায়ভাবে সুরজিৎকে মারধরের প্রতিবাদে সরব হন অটো ইউনিয়নের সদস্য-সহ স্থানীয়রা। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষণ কৃষ্ণনগর-করিমপুরগামী রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি মেনে অভিযুক্তকে থানায় নিয়ে যায় তাঁরা। আধঘণ্টা পর বিক্ষোভ তুলে নেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্তায় কাঠগড়ায় বিজেপি প্রার্থী, দ্রুত গ্রেপ্তারির আরজি]

এরপরই গুরুতর অসুস্থ অবস্থায় সুরজিৎকেও উদ্ধার করে তেহট্ট হাসপাতালে ভরতি করা হয়। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত সুরজিৎ অভিযোগ জানান, ” আমি কোনও অন্যায় করিনি। আমাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে।” এ প্রসঙ্গে অভিযুক্তের দাদা বিপ্লর বিশ্বাসের মন্তব্য, ” আমি তারাপীঠে রয়েছি। তবে ভাইকে যতটা চিনি তাতে অকারণে ও কাউকে আক্রমণ করবে না। নিশ্চয়ই সুরজিতেরও দোষ রয়েছে।” প্রসঙ্গত, বেতাইয়ের বাসিন্দা হলে বেতাই অটো ইউনিয়নের সদস্য ছিলেন না সুরজিৎ। তিনি তেহট্ট ইউনিয়নের সদস্য ছিলেন। সেই কারণে ওই দু’জনের মধ্যে মনোমালিন্য দীর্ঘদিনের। এদিনের আক্রমণ তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.