রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কারণ ছাড়াই প্রচারে বাধা পুলিশের৷ অভিযোগ তুলে পূর্ব যাদবপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ পুলিশের সঙ্গে একপ্রস্থ বাকবিতণ্ডাও চলল৷ পুলিশ তাঁকে অবস্থান তুলে নেওয়ার কথা বারবার বললেও, তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন৷
[আরও পড়ুন: সুপ্রিম নির্দেশে ২৪ ঘণ্টার জন্য বাঁকুড়ায় ঢোকার অনুমতি পেলেন সৌমিত্র খাঁ]
বোলপুরের বিদায়ী তৃণমূল সাংসদ অনুপম হাজরা দল বদলে এবার গেরুয়া শিবিরের প্রার্থী৷ তবে বোলপুর নয়, এবার তিনি লড়ছেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে৷ নাম ঘোষণা হওয়ার পরও বেশ খানিকটা দেরিতেই প্রচার শুরু করেছিলেন অনুপম৷ তবে তা শুরু করেই বেশ জমিয়ে দিয়েছিলেন৷ কর্মী, সমর্থক থেকে স্থানীয়দের মধ্যে মিহিদানা বিলি করে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছিলেন৷ শুক্রবার যাদবপুর বিধানসভা কেন্দ্রে তাঁর প্রচারের কথা ছিল৷ সেইমতো দুপুর নাগাদ বিজেপি কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন৷ কিন্তু পুলিশ তাতে বাধা দেয়৷ অভিযোগ, কোনও কারণ না দেখিয়েই প্রচার মিছিলে পুলিশ বাধা দিয়েছে৷ এমনকী দলীয় পতাকা যেখানে যেখানে ছিল, তাও খুলে ফেলা হয় বলে অভিযোগ করেন প্রার্থী অনুপম হাজরা৷
[ আরও পড়ুন: ভোটে আগ্রহ নেই নারায়ণগড়ের বিস্ফোরণে মৃত দুই যুবকের পরিবারের]
এরপরই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান অনুপম৷ প্রচারে পুলিশের বাধাদানের প্রতিবাদে পূর্ব যাদবপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন৷ সঙ্গে ছিলেন কর্মী, সমর্থকরাও৷ পুলিশ তাঁকে বুঝিয়ে অবস্থান থেকে তুলে দেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু যতক্ষণ না তাঁকে প্রচারের অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন বলে সাফ জানিয়ে দেন৷ পুলিশের কাছে তিনি মিছিল আটকানোর কারণও জানতে চান৷ পুলিশ কোনও সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ইচ্ছা করে বিজেপি প্রার্থীকে আটকানোর চেষ্টা হচ্ছে৷ রাজ্যের শাসকদলের কথায় পুলিশ কাজ করছে৷ যা একেবারেই অনৈতিক৷ তাঁদের দাবি, জনসংযোগের জন্য আলাদা করে পুলিশের অনুমতি নিতে হয় না৷ তাহলে কেন সাধারণ প্রচারে অনুপম হাজরাকে বাধা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনতে চায় বিজেপি নেতৃত্ব৷
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত