Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
Sandeshkhali

সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর তাণ্ডব! দখলের চেষ্টায় ভেড়ি মালিককে ‘মার’, বাড়ি ‘ভাঙচুর’

আক্রান্ত ভেড়ি মালিকের অভিযোগ, হামলাকারীরা সকলেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। বারণ উপেক্ষা করে ভেড়িতে যেতেই আক্রমণের শিকার হতে হয়েছে বলে দাবি।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৪:০১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৪:০১

options
link
সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর তাণ্ডব! দখলের চেষ্টায় ভেড়ি মালিককে ‘মার’, বাড়ি ‘ভাঙচুর’ zoom
আক্রান্ত ভেড়ি মালিক (বাঁ দিকে)। হামলার ভাঙা বাড়ির দরজা (ডান দিকে)।

শ্রীঘরে সন্দেশখালির ত্রাস, তারপরেও এলাকার আনাচে কানাচে মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাস! রাতের অন্ধকারে ভেড়ি দখলের চেষ্টার অভিযোগ শেখ শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধে। একা পেয়ে ভেড়ি মালিককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শাহজাহান গ্যাংয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, রাতেই ভেড়ি মালিকের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চলে, ভাঙা হয় বাইকও।

ভেড়ি মালিকের অভিযোগ, “জাকির সর্দার, বাবলু মোল্লা, সফিকুর মোল্লা, কদ্দুস মোল্লা, ইসমাইল সর্দাররা মারধর চালিয়েছে। হাতে ভারী কিছু ছিল, অন্ধকারে বুঝে ওঠার আগেই মারতে মারতে আমাকে জলে ফেলে দিয়ে পালিয়ে যায় ওরা।”

সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়ার ছোট আজগারা গ্রামের ঘটনা। অভিযোগ, সোমবার রাতে ভেড়িতে গিয়েছিলেন জোনাব মল্লিক। আর সেখানেই তাঁর উপর চড়াও হয় চার-পাঁচ জন। ভেড়ি থেকে ফেরার পথে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। চলে ব্যাপক মারধর। আক্রান্ত ভেড়ি মালিকের অভিযোগ, হামলাকারীরা সকলেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। তাঁদের বারণ উপেক্ষা করে ভেড়িতে যেতেই আক্রমণের শিকার হতে হয়েছে বলে দাবি ভেড়ি মালিকের। অভিযোগ, তাঁর ভেড়ি দখলের চেষ্টায় দীর্ঘদিন ধরেই ওঁত পেতে রয়েছে শাহজাহান ঘনিষ্ঠরা। ভেড়ির আশেপাশেও দেখা গেলে মারের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সোমবার রাতে ভেড়ি মালিককে নাগালে পেতেই শুরু হয় তাণ্ডব। বাড়ি গিয়ে চলে দেদার ভাঙচুর। ভেড়ি মালিকের অভিযোগ,”জাকির সর্দার, বাবলু মোল্লা, সফিকুর মোল্লা, কদ্দুস মোল্লা, ইসমাইল সর্দাররা মারধর চালিয়েছে। হাতে ভারী কিছু ছিল, অন্ধকারে বুঝে ওঠার আগেই মারতে মারতে আমাকে জলে ফেলে দিয়ে পালিয়ে যায় ওরা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতকালই সন্দেশখালিতে জমি দখলের মামলায় চার্জ গঠন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার কলকাতায় ইডির বিশেষ আদালতে শাহজাহান শেখ-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইডির অভিযোগ, সন্দেশখালিতে ভয় দেখিয়ে জমি জবরদখল করা হত। এরপর সেই সব জমি থেকে টাকা উপার্জন চলত। এভাবে উপার্জন করা মোট ৫ কোটি টাকা শনাক্ত করেছেন তদন্তকারীরা। ইডির এই মামলায় ৭ জুলাই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.