সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেলাগাম বীরভূমের তৃণমূল সভাপতি। এবার বিজেপি নেতা রাহুল সিনহাকে (Rahul Sinha) বেনজির আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল (Anubarata Mandal)। বললেন, “যদি তোমাকে কোনওদিন কাছে পাই, তোমার একদিকের চুল কামিয়ে দেব৷” তৃণমূল নেতার এহেন মন্তব্যে শুরু বিতর্ক।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ২১ জুলাইয়ের বক্তব্য নিয়ে আলোচনা করার সময় মুখ্যমন্ত্রী প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল বিজেপি নেতা রাহুল সিনহার বিরুদ্ধে। যার জেরে বুধবার বিজেপি নেতার বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূলের মহিলা মোর্চা। তাঁদের কথায়, “মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিজেপি নেতা যে ভাষা প্রয়োগ করেছেন রাজ্যবাসীর কাছে তা অপমানজনক, একজন মহিলার কাছে তা খুবই অসম্মানজনক। তাই আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।” রাহুল সিনহার শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। এরই মাঝে মুখ খুললেন অনুব্রত মণ্ডল।
[আরও পড়ুন: লালগড় থানা থেকে অস্ত্র চুরি করে মাওবাদীদের পাচার, বিহার থেকে গ্রেপ্তার লিংকম্যান]
বুধবার রামপুরহাট ২ নম্বর ব্লকের হাসন বিধানসভার কর্মী সম্মেলনের মঞ্চ থেকে রাহুল সিনহা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেনজিরভাবে বিজেপি নেতাকে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে করা মন্তব্যের উপযুক্ত শাস্তি দিতে রাহুল সিনহার ‘চুল কামিয়ে’ দেবেন বলে তোপ দাগেন তিনি। এ বিষয়ে এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু রাজ্যে, আশা জোগাচ্ছে সুস্থতার হার বৃদ্ধি]
সর্বশেষ খবর
-
‘এনাফ ইজ এনাফ’, বললেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে বারবার এফআইআরে বিরক্ত হাই কোর্ট
-
কনটেন্ট ক্রিয়েশনই পেশা করার প্ল্যান? রইল ভ্লগিংয়ের জন্য আদর্শ ৫ ক্যামেরার হদিশ
-
নদিয়ায় গরুর দুধেও মাইক্রোপ্লাস্টিক! ‘ভুল না শুধরালে’ বড় বিপদ, কী বলছেন বিশেষজ্ঞরা?
-
জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার
-
৭ অক্টোবরের চেয়েও বড় হামলার ছক! ইজরায়েলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ইরান, প্রকাশ্যে রিপোর্ট