শ্রমিক আবাসনেই ব্যাঙ্কের কাস্টমার কেয়ার খুলে লক্ষাধিক টাকার প্রতারণা! চা বাগানের শ্রমিকদের লক্ষ লক্ষ টাকা নিয়ে পলাতক তৃণমূল নেতা। মাল মহকুমার ডামডিম গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্যের বিরুদ্ধে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রমিকরা।
অভিযুক্ত তৃণমূল নেতার নাম আজাদ বারা। তিনি পেশায় সাইলি চা বাগানের বেতবাড়ি ডিভিশন চা বাগানের চৌকিদার। তৃণমূল কংগ্রেসের টিকিটের জিতে ডামডিম গ্রাম পঞ্চায়েতের সদস্য হন। সেই পদকে কাজে লাগিয়ে নিজের বাড়িতেই ব্যাংকের সিএসপি খুলে শ্রমিকদের টাকা লেনদেন করতেন। এই লেনদেন করতে গিয়েই অবসরপ্রাপ্ত শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। তিনি পলাতক। খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন:
ওই চা বাগানের অবসরপ্রাপ্ত মহিলা শ্রমিক পোকাই মুণ্ডা মাল থানায় লিখিত অভিযোগ করে জানান, তিনি অবসরের পর ব্যাঙ্কে খাতা খুলে আজাদ বারার সিএসপি সেন্টারের মাধ্যমে টাকা লেনদেন করতেন। তার মৃত স্বামীর ফান্ডের টাকাও তাঁর অ্যাকাউন্টে জমা ছিল। টাকার পরিমাণ ১১ লক্ষ টাকার বেশি। দিন কয়েক আগে তিনি টাকা তুলতে গিয়ে দেখেন, তাঁর খাতায় কোনও টাকা নেই। তিনি আরও অভিযোগ অজ্ঞতার সুযোগে আজাদ বারা একাধিকবার তাঁর আঙুলের ছাপ নিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। আরও অভিযোগ শুধুমাত্র কোপাইয়েরই নয় আরও শ্রমিকদের টাকা জালিয়াতি করেছেন তিনি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের বিতর্কে সিএবি, স্বার্থের সংঘাতের ‘ফাঁসে’ বাংলার বোর্ড আম্পায়ার
-
‘পুরো বন্দে মাতরম গাওয়া হবে না কর্নাটকে’, কেন্দ্রের নির্দেশ উড়িয়ে ঘোষণা শিবকুমারের
-
সিআইএ-র সতর্কবার্তা শোনেননি, নেতানিয়াহুর টোপ গিলেই ইরানে জোর ফেঁসেছেন ট্রাম্প!
-
বিশ্বজুড়ে বন্ধ মার্কিন ভিসা ইন্টারভিউ, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জের?
-
আড়াই বছরের ‘রাজত্ব’ খোয়ালেন বুমরাহ, শ্রীলঙ্কায় আগ্রাসী ইনিংসের পুরস্কার পেলেন পন্থ