সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় (State Bank Of India) রয়েছে নিয়োগের সুযোগ। সার্কেল ভিত্তিক অফিসার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ মোট ১ হাজার ৪২২টি। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন যাবতীয় খুঁটিনাটি।
কারা আবেদন করতে পারেন?
স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অথবা
একটি ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি-সহ কেন্দ্রীয় সরকারি স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র থাকলেও চলবে।
আবেদনকারীর বয়সসীমা
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতনক্রম
এই শূন্যপদে চাকরিপ্রাপ্তরা প্রতি মাসে ৩৬ হাজার টাকা করে বেতন পাবেন।
[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]
আবেদনের পদ্ধতি
sbi.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের শেষদিন
আগামী ৭ নভেম্বর পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ফি
সাধারণ বা জেনারেল প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ব্যাংকে ৭৫০ টাকা জমা দিতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতির প্রার্থীদের আবেদনের ফি লাগবে না।
শূন্যপদ সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের স্টেট ব্যাংক ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: আপনি কি পরিবেশ সচেতন? বাংলায় ‘গ্রিন জব’-এর প্রচুর সুযোগ, জেনে নিন বিস্তারিত]
সর্বশেষ খবর
-
হিজাব পরিহিত বিচারককে দেখে আদালতকক্ষেই ‘জয় শ্রী রাম’ স্লোগান অভিযুক্তের! বিতর্ক শিলিগুড়িতে
-
৩৪ হাজার ফুট উঁচুতে ছুরির কোপ, মাথা-হাত দ্বিখণ্ডিত! কেমন আছেন ভারতীয় পাইলট?
-
পুজোর মাসেও ভোগাবে বিক্ষিপ্ত বর্ষণ, নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি! কতদিন চলবে?
-
‘এটা ক্রিকেটই নয়’, গুয়াহাটিতে জয়ের পরও অখুশি গম্ভীর, ‘সেলিব্রেশন’ নিয়ে মুখ খুললেন রোহিত
-
‘কেবিসি’র সেটে কেলেঙ্কারি! পা পিছলে গুরুতর চোট পেলেন অমিতাভ বচ্চন