Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Dhurandhar

কেমন করে তৈরি হল ‘ধুরন্ধর’? রণবীরদের শুটিংয়ের মুহূর্ত নিয়েই মুক্তি পাবে আস্ত ছবি!

শোনা যাচ্ছে, এবছরের শেষার্ধে মুক্তি পাবে ছবিটি। আজ পর্যন্ত কোনও ভারতীয় ছবির 'বিটিএস' (বিহাইন্ড দ্য সিনস) নিয়ে গোটা ছবি তৈরি হয়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৯:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৯:২০

options
link
কেমন করে তৈরি হল ‘ধুরন্ধর’? রণবীরদের শুটিংয়ের মুহূর্ত নিয়েই মুক্তি পাবে আস্ত ছবি! zoom
নির্মাতারা সতর্ক থাকছেন, যাতে ছবি তৈরির কোনও মুহূর্ত আলাদা করে অনলাইনে ফাঁস না হয়ে যায়।
Advertisement

বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর (Dhurandhar) জোড়া বিজয়রথ রেকর্ডের পর রেকর্ড ভেঙেছে। এবার নতুন ইতিহাস গড়তে চলেছে আদিত্য ধরের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি। প্রথম ভারতীয় ছবি হিসেবে মুক্তি পেতে চলেছে এমন এক ছবি, যার উপজীব্যই হল রণবীরদের শুটিংয়ের মুহূর্ত! শোনা যাচ্ছে, এবছরের শেষার্ধে মুক্তি পাবে ছবিটি। আজ পর্যন্ত কোনও ভারতীয় ছবির ‘বিটিএস’ (বিহাইন্ড দ্য সিনস) নিয়ে গোটা ছবি তৈরি হয়নি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, ‘ধুরন্ধর’-এর দুরন্ত ক্রেজ দেখার পরই নির্মাতা সিদ্ধান্ত নিয়েছেন ছবির ‘বিটিএস’ আলাদা করে প্রেক্ষাগৃহে রিলিজ করবেন। পরে ওটিটি প্ল্যাটফর্মেও তা দেখানো হবে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ‘ধুরন্ধর’-এর প্রধান অভিনেতা রণবীর সিং থেকে অর্জুন রামপাল কিংবা পরিচালক আদিত্য ধর কেউই দীর্ঘ সাক্ষাৎকার দেননি। জানা যাচ্ছে, সেগুলি সবই দেখা যাবে এই নতুন ছবিতে। সেই সঙ্গেই নির্মাতারা সতর্ক থাকছেন, যাতে ছবি তৈরির কোনও মুহূর্ত আলাদা করে অনলাইনে ফাঁস না হয়ে যায়।

Advertisement

শোনা যাচ্ছে, এবছরের শেষার্ধে মুক্তি পাবে ছবিটি। আজ পর্যন্ত কোনও ভারতীয় ছবির ‘বিটিএস’ (বিহাইন্ড দ্য সিনস) নিয়ে গোটা ছবি তৈরি হয়নি।

উল্লেখ্য, বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ ঝড় অব্যাহত। ১৯ মার্চ ছবি মুক্তির পর রেকর্ড ব্যবসা করে নজির গড়েছে রণবীরের ছবি। ‘পুষ্পা ২’কে টপকে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তকমা ছিনিয়ে নিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। প্রশ্ন উঠেছে, সত্যিই দর্শকের প্রত্যাশা পূরণ করতে বড় পর্দায় আসবে সিনেমার তৃতীয় ভাগ? অভিনেতা রাকেশ বেদি অবশ্য জানিয়েছেন, ”আসলে প্রথম পর্ব দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা অর্জন করা ফলে দ্বিতীয় পর্বে কী ঘটতে চলেছে তা জানতে আগ্রহী ছিল দর্শক। এবার ঠিক একই কারণে তৃতীয় ভাগ নিয়েও উচ্ছ্বসিত ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির দর্শক। তবে আমার মনে হয় না তৃতীয় অংশ তৈরি হবে।” তবে তৃতীয় অংশ মুক্তি না পেলেও ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ঘিরে তৈরি হচ্ছে প্রত্যাশা। বড় পর্দায় ছবি তৈরির মুহূর্তের সাক্ষী হবেন দর্শকরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.