Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
The Kerala Story Oscar

অস্কার দৌড়ে ‘দ্য কেরালা স্টোরি’, ভারত থেকে তালিকায় রয়েছে আর কোন কোন ছবি?

তালিকায় রয়েছে বেশ কিছু দক্ষিণী ছবিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১৯:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১৯:১৩

options
link
অস্কার দৌড়ে ‘দ্য কেরালা স্টোরি’, ভারত থেকে তালিকায় রয়েছে আর কোন কোন ছবি? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে অস্কার মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল দক্ষিণী ছবি ‘আর আর আর’। সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতে নিয়েছিল এই ছবির ‘নাটু নাটু’ গান। ফের একবার অ্য়াকাডেমির মঞ্চ কাঁপাতে তৈরি এক ঝাঁক ভারতীয় ছবি। যার মধ্য়ে রয়েছে এ বছরের সবচেয়ে বিতর্কিত দ্য কেরালা স্টোরি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০২৪ সালে অস্কারের জন্য ইতিমধ্য়েই তালিকা তৈরি করে ফেলেছে ফিল্ম ফেন্ডারেশন অফ ইন্ডিয়া। অস্কার দৌঁড়ে কোন ছবি ভারতের হয়ে লড়বে, তার জন্য প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে। সেই তালিকাতেই রয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’।

ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই হইচই ফেলে দিয়েছিল দ্য় কেরালা স্টোরি। ছবি মুক্তির পর তো রীতিমতো ঝড় ওঠে দেশে। এমনকী, পশ্চিমবঙ্গে বেশ কিছুদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এই ছবিকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জয়া-অনির্বাণকে নিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন বুম্বা, লাটাই হাতে সামাল ‘ক্যাপ্টেন’ সৃজিতের]

শুধু ‘দ্য় কেরালা স্টোরি’ নয়, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিষেক বচ্চন অভিনীত পরিচালক আর বাল্কির ‘ঘুমর’ও রয়েছে তালিকায়। নাম শোনা যাচ্ছে অনন্ত মহাদেবন পরিচালিত ‘দ্য স্টোরিটেলার’ ছবিরও। নাম এসেছে রয়েছে নন্দিতা দাস পরিচালিত ‘জুইগ্যাটো’ ছবিরও। রয়েছে বেশ কিছু দক্ষিণী ছবিও।

[আরও পড়ুন: পাত পেড়ে সাধভক্ষণ স্বরা ভাস্করের! আপ্লুত স্বামী ফাহাদ ও বন্ধুদের সারপ্রাইজে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.