সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেও যখন ছবির ঘোষণা হয়েছিল, প্রথম ঝলক প্রকাশ্যে এসেছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) মুখে ছিল ফ্রেঞ্চকাট দাড়ি। তা আর নেই। এখন শুধুই গোঁফ। আর হাতে বন্দুক। এভাবেই প্রবীর রায়চৌধুরি হয়ে ‘দশম অবতার’-এর আগমন বার্তা দিলেন টলিউড সুপারস্টার।

গত ৬ সেপ্টেম্বর সকাল এগারোটা বাজতেই প্রকাশ্যে আসে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘দশম অবতার’-এর ফার্স্টলুক পোস্টার। টুকরো টুকরো কোলাজে দেখা যায় যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যকে। আর নেপথ্যে শোনা যায় ‘ওঁ’ ধ্বনি।

[আরও পড়ুন: দুঃস্বপ্নের করোনা, টিকা তৈরির দুরন্ত লড়াই নানা-রাইমা-পল্লভির ‘ভ্যাকসিন ওয়ার’-এর ট্রেলারে ]
প্রথম এই ঝলক দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘খোকা’ অনির্বাণের পাশাপাশি প্রবীর রায়চৌধুরি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁরা। তাতেই যেন ঘৃতাহুতি দিল সুপারস্টারের এই ছবি। ‘তুমি আবার প্রমান করে দেবে তুমি এখনো ফুরিয়ে যাওনি’, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য ইন্ডাস্ট্রি’, এমন মন্তব্য করা হয়েছে ছবিতে।
View this post on Instagram
‘২২শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ — দুই পুলিশি ব্রহ্মাণ্ডকে মিলিয়েই নাকি এবার মহাজোট তৈরি করেছেন পরিচালক সৃজিত। এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই বাংলার বক্সঅফিসে হিট সিনেমা। তার উপর আবার ‘দশম অবতার’ এর গানও বাংলা সিনেইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড়সড় মাইলস্টোন হতে চলেছে, এমনই মনে করা হচ্ছে। কারণ, রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্তরা রয়েছেন এই টিমে।
[আরও পড়ুন: টলিউডের ফেডারেশন-ভেন্ডার গিল্ডসের অশান্তি মেটানোর চেষ্টায় মন্ত্রী অরূপ! সুরাহা হল?]
সর্বশেষ খবর
-
Exclusive: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি