Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Rhea Chakraborty

‘চিৎকার করবেন না!’ ফটোশিকারিদের ধমক রিয়া চক্রবর্তীর

হঠাৎ কী হল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১৬:৫২

options
link
‘চিৎকার করবেন না!’ ফটোশিকারিদের ধমক রিয়া চক্রবর্তীর zoom
রিয়া চক্রবর্তী, ছবি: সোশাল মিডিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, রিয়া চক্রবর্তীর কপালে জুটেছিল কালপ্রিট তকমা। এমনকী, মাদককাণ্ডে জেলও জুটেছিল রিয়ার। তবে এসব এখন অতীত। সুশান্ত পর্বে ইতি টেনে রিয়া এখন ব্যস্ত কেরিয়ার নিয়ে। আর তাই তো জনপ্রিয়তা বজায় রাখতে নানা ফিল্মি পার্টিতে ঘুরে বেড়াচ্ছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা। এবার সেই এক পার্টিতেই মেজাজ হারালেন অভিনেত্রী।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ফটোশিকারিদের উপর মেজাজ দেখাচ্ছেন রিয়া চক্রবর্তী। ক্যামেরায় ছবি ক্লিক করতেই পাপারাজ্জিদের ধমক দিচ্ছেন রিয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দশরথের চরিত্রে অমিতাভ, কৈকেয়ী কে? রণবীরের বিগ বাজেট ‘রামায়ণ’-এর মেগা চমক!]

সম্প্রতি নেহা ধুপিয়ার বাড়ির পার্টিতেই অংশ নিয়েছিলেন রিয়া। পার্টি শেষে নেহার বাড়ি থেকে বের হতেই রিয়াকে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। আর তখনই মেজাজ হারান অভিনেত্রী। চিত্র সাংবাদিকদের রিয়া বলে ওঠেন ‘চিৎকার করবেন না! চুপচাপ ছবি তুলুন। আপনাদের চিৎকার যথেষ্ট বিরক্তিকর!’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য রিয়াকে শুনতে হয়েছিল নানা কথা। এমনকী, মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে হাজতবাসও করতে হয়েছিল রিয়া চক্রবর্তী। তারপর কেরিয়ারে ফের নিজের জায়গা পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে রিয়াকে। ঠিক এই সময়ই খবরে আসে সলমন খান ঘনিষ্ঠ বান্টি সচদেবের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া। তবে এবার নতুন খবর হল, মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া। শুধু তাই নয়, শোনা যাচ্ছে রিয়া ও নিখিল নাকি লিভ ইন সম্পর্কেও থাকতে চলেছেন। তবে এ বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি রিয়াকে।

[আরও পড়ুন: ভক্তকে মার! কাড়লেন ফোনও, শো চলাকালীন মঞ্চে ‘ব্যাড বয়’ উদিতপুত্র আদিত্য, দেখুন ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.