Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Sajal Aly

পাকিস্তানি বিবাহিত অভিনেত্রীর প্রেমে শাহরুখপুত্র আরিয়ান? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

আরিয়ান ও সজলের এই প্রেম নাকি বেশ অনেক দিনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৯:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৯:৫৮

options
link
পাকিস্তানি বিবাহিত অভিনেত্রীর প্রেমে শাহরুখপুত্র আরিয়ান? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার যুগে কোনও কিছু লুকিয়ে রাখা বেশ মুশকিল। একদিন না একদিন ফাঁস হবেই। তার উপর যদি তা হয় ভালবাসার গল্প। তাহলে তো কথাই নেই। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। নেটিজেনরা টুক করে সন্ধান পেলেন এক নতুন প্রেমের গল্পের। আর এই গল্পের নায়ক-নায়িকা হলেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan) এবং পাকিস্তানি অভিনেত্রী সজল আলি! (Sajal Ali) না, কোনও সিনেমার চিত্রনাট্য নয়। বরং এটি সত্যি প্রেমের গল্প।

সোশ্যাল মিডিয়ায় শাহরুখপুত্র আরিয়ান খানের প্রচুর জনপ্রিয়তা। একটা ছবি পোস্ট করলেই হইচই পড়ে যায়। ঠিক এই হইচইয়ের মাঝেই আরিয়ানের প্রতি প্রেম উজাড় করলেন সজল। আরিয়ানের একটি ছবি পোস্ট করে ব্যাকগ্রাউন্ডে দিলেন শাহরুখের ‘হাওয়ায়ে’ গান। সঙ্গে লাল হৃদয়ের ইমোজি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গুঞ্জন বলছে, আরিয়ান ও সজলের এই সোশ্যাল মিডিয়ার প্রেম নাকি বেশ অনেক দিনের। যতই দিন এগোচ্ছে, ততই নাকি প্রেম গভীর হচ্ছে। শোনা যাচ্ছে, আরিয়ান ও সজল নাকি টুকটাক নানা প্ল্যানও করছেন। তবে প্রেমের গভীরতা কতটা তা এখনও মাপতে পারেননি নেটিজেনরা। আরিয়ানও সজলের প্রেমে কতটা ডুবে রয়েছেন তাও স্পষ্ট নয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sajal Ali (@sajalaly)

[আরও পড়ুন: সিনেমা হলে অন্য ভাষার ছবির রমরমা, ‘বাংলা সিনেমাকে শুইয়ে দিন’ ক্ষোভ প্রকাশ পরিচালক তথাগতর]

‘মম’ (২০১৭) ছবির সঙ্গেই বলিউডে পা রেখেছিলেন সজল আলি। ২০২০ সালে দীর্ঘদিনের প্রেমিক আহাদ রাজা মীরের সঙ্গে নিকাহ সারেন সজল। সজলকে ফের একবার দেখা যাবে পরিচালক শেখর কাপুরের ‘What’s Love Got To Do With It’ ছবিতে। এই ছবিতে সজলের সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি, লিলি জেমস, শাজাদ লতিফরা। তারই মাঝে আরিয়ানের সঙ্গে এই প্রেম কাণ্ড শিরোনামে নিয়ে আসল পাকিস্তানের এই অভিনেত্রীকে।

[আরও পড়ুন: ‘সময় পালটে গেলেও পালটায় না অভ্যাস’, বাবার সঙ্গে ছবি পোস্ট করে আবেগে ভাসলেন অভিষেক ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.