কাজের ব্যস্ত সময়টুকু ছাড়া শাহরুখ (Shah Rukh Khan) যে পাক্কা ফ্যামিলি ম্যান সে কথা আজ আর নতুন করে বলার অবকাশই রাখে না। যখনই সুযোগ পান পারিবারিক সময় কাটান কিং খান। স্ত্রী, সন্তানদের নিয়েই বাদশার সুখী গৃহকোণের নানান নজির বিভিন্ন সময় উঠে আসে পেজ থ্রির খবরে। সম্প্রতি লালবাগচা রাজার দর্শনে খান পরিবারের মিষ্টি পারিবারিক মুহূর্ত আরও একবার প্রকাশ্যে।
ভিড়ের মাঝে শাহরুখ আর গৌরীর সুহানাকে আগলে রাখা, কিং খানের গণেশ আরতি ভক্তদের মুগ্ধ করেছে। সেই সঙ্গে সোশাল মিডিয়ায় আরও একটি মুহূর্ত বেশ ভাইরাল যা দেখে আরও একবার অনুরাগীরা শাহরুখের প্রেম পড়তে বাধ্য। গণেশ দর্শনের পর সুহানার নাকে-মুখে ভর্তি সিঁদুরে খানিক অস্বস্তিবোধ করছিলেন। সঙ্গে সঙ্গে পরমযত্নে ওড়না দিয়ে মেয়ের মুখ পরিষ্কার দেন গৌরী খান। শাহরুখও তাঁর আদুরে কন্যা সুহানার নাকের পাশে লেগে থাকা সিঁদুর মুছিয়ে দেন।
আরও পড়ুন:

বাবা-মেয়ের এই স্নেহমাখা মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ নেটভুবন। তিনি শুধু পর্দার সুপারস্টারই নন, বাস্তবেও হিট নায়ক। মেয়ের যাতে কোনওরকম সমস্যা না হয়ে সেদিকে সর্বক্ষণ নজর ছিল শাহরুখ-গৌরীর। সোশাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল যেখানে শাহরুখ নিজেও তাঁর নাকের উপর থেকে সিঁদুর মুছছেন। ভিড়ে ঠাসা এলাকায় একেবারে ঘর্মাক্ত শাহরুখ কপালে জেম থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিচ্ছেন।

সেসময় মালিককে ওড়না দিয়ে সাহায্য করেন ম্যানেজার পূজা দাদলানি! ওড়নায় মুখ মুছে বাইরে বেরিয়ে আসে খান পরিবার। ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করে এক ব্যবহারকারী লেখেন, ‘পূজা শাহরুখকে মুখ পরিস্কার করতে ওড়নাটা এগিয়ে দিলেন। সত্যিই কী মিষ্টি একটা মুহূর্ত।’ উৎসবের আমেজে সাবেক সাজেই নজর কেড়েছেন শাহরুখ, গৌরী, সুহানারা। বাদশার পরনে ছিল উজ্জ্বল নীল রঙের কুর্তা, হলুদ সালোয়ারে ছিমছামে সাজে গৌরী আর সুহানা পরেছিলেন সবুজ রঙের সালোয়ার।
Shah Rukh Khan is literally the cutest dad ever, and just look at how happy they all are 🥹✨ pic.twitter.com/t4DmzwauNA
— r (@bekhayalime) September 21, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পুজোয় প্রেম হয়নি তবে প্রেমের পর পুজোগুলো স্পেশাল হয়েছে’, খোলামেলা আড্ডায় মানসী
-
অনলাইন সাট্টায় খোয়া যাচ্ছে কষ্টের রোজগার! বাস্তবের ‘মটকা কিং’দের সন্ধানে লালবাজার
-
সময় নেই রেওয়াজের, মন্ত্রিত্বের ব্যস্ততা সামলেই পুজোর গানে মন্ত্রী সুমনা সরকার
-
‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অর্থ কী? SIR মামলায় কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের
-
সাবান-শ্যাম্পু-টুথপেস্ট নিরামিষ না আমিষ? এবার তাও জানা যাবে, সোমেই লাগু কেন্দ্রের নয়া নিয়ম