প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস। ভরা মঞ্চে তাঁর মিমিক্রি করলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান পুলকিত মণি। আর তাঁকে তোল্লাই দিয়েছেন কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার ইন্দোরে ‘ছাত্রো কি গুঞ্জ’ নামক একটি অনুষ্ঠানে এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড়। সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই ক্লিপিং। এরপরই ক্ষোভ উগড়ে দিয়েছেন আমজনতা। ভিডিওবার্তায় এই ঘটনার তীব্র নিন্দা করলেন ‘রামায়ণ’-এর লক্ষ্মণ ওরফে সুনীল লহরী (Sunil Lahri)।
প্রধানমন্ত্রীকে কখনই হাস্যরসাত্মক উপকরণে পরিণত করা উচিত নয় বলেই সুর চড়িয়েছেন। কংগ্রেসের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, রাহুল যখন ইন্দোরের মঞ্চে তখনই এক কৌতুকাভিনেতা প্রধানমন্ত্রীর মিমিক্রি শুরু করেন। প্রধানমন্ত্রীর বিদেশনীতি বোঝাতে, আচমকা রাহুলকে জড়িয়ে ধরেন কৌতুক অভিনেতা। প্রধানমন্ত্রীর মতো করেই হাসতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন:
মোদির ভাষা, বাচনভঙ্গী এবং ইংরাজি ভাষার ‘অজ্ঞতা’ বোঝানোর চেষ্টা করেন। এমনকী বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী যেভাবে বৃদ্ধ বা বৃদ্ধাদের দেখলে তাঁর জন্য চেয়ারের ব্যবস্থা করতে বলেন, সেটা নিয়েও কটাক্ষ শোনা যায় ওই কমেডিয়ানের গলায়। চমকপ্রদ বিষয় হল এই পুরো পর্বটিতে রাহুল গান্ধী মঞ্চে ছিলেন এবং তিনিও এই নাটকের অংশ ছিলেন।
একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে হাসির খোরাক বানানোর সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেতা সুনীল লহরী। রাহুলের উদ্দেশে সুনীল বলেন, “আমাদের দেশের রাজনৈতিক মান সর্বনিম্ন, কারণ কিছু নেতা ও ব্যক্তি পদের মর্যাদা না মেনেই আলটপকা মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে ইন্দোরে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সকলে অবগত। আমাদের মাতৃভাষা, আলিঙ্গনের ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে যেভাবে উপহাস করা হয়েছে সে বিষয়েও আমি কিছু বলতে চাই। নরেন্দ্র মোদি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, নেতা। আমরা তাঁর পূর্ণ সমর্থন পেয়েছি। মাতৃভাষায় ভাষণ দেওয়া কি অন্যায়? নাকি এর মানে এই যে তিনি নিরক্ষর? বহুদেশের নেতামন্ত্রীরা তো মাতৃভাষায় ভাষণ দেন। ইংরেজিও একটি ভাষা।”
आगे कभी भी देश की बागडोर ऐसे नेता को देना उचित होगा जो देश की संस्कृति मातृभाषा गले मिलने के प्रथा का मजाक उड़ाएं
In future, will it b appropriate 2 hand over the responsibility of the country to a leader who makes fun of the country’s culture,mother tongue the gesture of hugging pic.twitter.com/1Wx01csK1c— Sunil lahri (@LahriSunil) September 21, 2026
মোদির আলিঙ্গন রীতি নিয়ে রাহুলের কটাক্ষে সুনীলের বক্তব্য, “আপনি যদি আলিঙ্গনের উপকারিতা জানতে চান তবে আপনার এ বিষয়ে পড়া উচিত। তাহলেই জানতে পারবেন। আর প্রধানমন্ত্রী যদি তাঁর কোনও সভায় ভাষণ দিতে গিয়ে দেখেন সেখানে কোনও বৃদ্ধা দাঁড়িয়ে রয়েছেন আর তাঁর দিকে চেয়ার এগিয়ে দিচ্ছেন, সেটা হাসির বিষয়? আপনি কি এমন একজন নেতার হাতে দেশের শাসনভার তুলে দিতে চাইবেন, যাঁর আপনার ভাষা, রীতিনীতি-সংস্কৃতি সম্পর্কে কোনও জ্ঞান নেই! এটা ভাবার মতো একটি বিষয়। অনুগ্রহ করে বিষয়টি বিবেচনা করুন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যাশলেস থেকে ক্যাশে! প্রশ্নের মুখে ভারতের অর্থনৈতিক স্বনির্ভরতা
-
রানি মুখোপাধ্যায়ের মাতৃবিয়োগ, প্রয়াত দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়
-
ক্ষমতাচ্যুত বিজয়নের পিঠেও দুর্নীতির দাগ! ইডির প্রস্তাবে পুলিশকে তদন্তের নির্দেশ কং সরকারের
-
‘হনুমান মূর্তি গুঁড়িয়ে দাও’, ট্রাম্পের দেশে চরমে হিন্দুবিদ্বেষ! তুঙ্গে বিতর্ক
-
SIR পর্বে বিচারকদের উপর হামলা! মোথাবাড়ি কাণ্ডে সাবিনা ইয়াসমিনকে এনআইএ তলব