সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদান সেরে ফেলেছিলেন চুপিসারে৷ অল্প কয়েকজন কাছের অতিথির দেখা মিলেছিল সেই অনুষ্ঠানে৷ এবার অপেক্ষা চার হাত এক হওয়ার৷ ঠিকই ধরেছেন নিক জোনাস আর প্রিয়াঙ্কার কথাই বলছি৷ কীভাবে এবং কোথায় জুটি বাঁধবেন দুজনে, তা নিয়ে আলোচনার শেষ নেই৷ সকলেই যেন মুখিয়ে রয়েছেন ‘দেশি গার্ল’-এর সাতপাকে বাঁধা পড়ার দিনটির অপেক্ষায়৷ এরই মাঝে মাথাচাড়া দিয়েছে নয়া গুঞ্জন৷ যোধপুরের মেহরানগড় কেল্লাতেই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা৷
[মুখ খোলার খেসারত তো দিতেই হবে, আইনি নোটিস প্রসঙ্গে বিস্ফোরক তনুশ্রী]
গত মঙ্গলবার রাজস্থানে যান নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া৷ মার্কিনি মনের মানুষের হাত ধরে যোধপুরের একাধিক কেল্লা ঘুরে দেখেন প্রিয়াঙ্কা৷ মেহরানগড় কেল্লাই নাকি সবচেয়ে বেশি মনে ধরেছে দুজনের৷ কাজের ব্যস্ততা নেই তাই কিছুটা সময় নিজেদের মতো করে কাটাতেই আচমকা যোধপুরে গিয়েছিলেন বলে দাবি প্রিয়াঙ্কার৷

[জাতীয় পুরস্কার ফেরাচ্ছেন অভিনেতা প্রকাশ রাজ!]
তবে কানাঘুসো শোনা যাচ্ছে অন্য কথা, বেড়ানো নয় বরং বিয়ের জন্য আদর্শ ঠিকানার খোঁজেই নাকি ইতিহাসে মোড়া যোধপুরে আগমন লাভ বার্ডসের৷ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছেন প্রিয়াঙ্কা৷
[নানা-তনুশ্রী বিতর্কে নয়া মোড়, অভিনেত্রীর পাশে মানেকা গান্ধী]
সকলকে অবাক করে দিয়ে হঠাৎ করে বাগদান সেরে ফেলেছিলেন প্রিয়াঙ্কা৷ মায়ের সঙ্গে নিককে দেখা করাতে নিয়ে এসেছিলেন তিনি৷ এরপর আগস্টে কাউকে কিছু না জানিয়েই বাগদান পর্ব সেরে ফেলেন প্রিয়াঙ্কা৷ মুম্বাইয়ের পার্টিতেও কাছের লোকজনেরা ছাড়া সেভাবে কেউই আমন্ত্রিত ছিলেন না৷ বাগদানের মতো দেশি গার্ল আচমকা বিয়ে সেরে ফেলবেন না তো, সে গুঞ্জনও চলছে৷ মেহরানগড় কেল্লায় দুজনের ঘোরাঘুরির সময় সামনে আসার পর আবারও প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই খুব তাড়াতাড়ি চার হাত এক হচ্ছে নিক-প্রিয়াঙ্কার৷ যদিও দুজনের কাছ থেকেই এ বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?