সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হিটম্যান’ রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik)। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুজন। ছবি দেখে মনে হচ্ছে কোনও শুটিংয়ের সেটে তা তোলা হয়েছে। ব্যাপার কী? কী শুটিং হচ্ছিল? এমন প্রশ্ন উঠছে।

‘একদিন প্রতিদিন’, ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘কুসুম দোলা’র মতো সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনের দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ঋষি কৌশিক। এখন অবশ্য অভিনেতা মুম্বইয়ের কাজ নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন। আর সেই সূত্রেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ঋষি কৌশিকের এই সাক্ষাৎ।
[আরও পড়ুন: খুল্লমখুল্লা! আম্বানিদের অনুষ্ঠানে অনন্যাকে বুকে জড়িয়ে আদিত্য, রণবীর দিলেন ‘থাম্বস আপ’ ]
এ বিষয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, কয়েকদিন আগেই রোহিতের সঙ্গে শুটিং সেরেছেন তিনি। আর তা এক দিনের শিডিউল ছিল। কীসের শুটিং? তা জানানো বারণ বলেই জানিয়েছেন ঋষি কৌশিক। তবে মনে করা হচ্ছে, কোনও বিজ্ঞাপনের জন্যই হয়তো রোহিত ও ঋষির এই সাজ।
রোহিতের সঙ্গে কাজ করে বেশ খুশি ঋষি কৌশিক। সৌজন্য বিনিময় ছাড়া বিশেষ কথা দুজনের মধ্যে হয়নি। তবে সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, শুটিংয়ের সময় পরিচালকের সমস্ত নির্দেশ মেনেছেন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন। নিজের শেয়ার করা ছবির ক্যাপশনে ঋষি লিখেছেন, “দ্য হিটম্যান রোহিত শর্মার সঙ্গে। গ্রাউন্ডে তিনি হিটম্যান হলেও তার বাইরে কিন্তু একদমই মাটির মানুষ। অল্প কথায় বলতে গেলে দ্য হাম্বল ম্যান।”

[আরও পড়ুন: তেরঙ্গা হাতে তুমুল লড়াই সারার, ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’-এর ট্রেলারে স্বাধীনতার যুদ্ধ]
সর্বশেষ খবর
-
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়
-
স্কুলের ভিতরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি! অন্ডালে গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
-
‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর