সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপাল জুড়ে চন্দনের নকশা। মাথায় টিকলি। টোপর। পরনে লাল বেনারসি।ছাদনাতলায় দাঁড়িয়ে ফোন হাতে অনবরত ভিডিও তুলেছেন কনীনিকা! (Koneenica Banerjee)। চোখে-মুখে সেকি আনন্দ! বিয়ে বলে কথা। ভাবছেন, কনীনিকা তো বিবাহিত, ছোট্ট মেয়েও তো আছে তাঁর! তাহলে কি দ্বিতীয় বিয়ে? পাত্র কে?
মগজে নানারকম উত্তর আসার আগে ব্যাপারটা না হয় খোলসা করা যাক। এই বিয়ে সেই বিয়ে নয়, মানে কনীনিকা মোটেই সত্যি সত্যি বিয়ে করছেন না। বরং নতুন ধারাবাহিক ‘আয় তবে সহচরী’র (Aay Tobe Sohochori) একটি দৃশ্যে বিয়ের সাজে দেখা গেল কনীনিকাকে। সেই শুটিংয়ের ভিডিওই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন কনীনিকা।
[আরও পড়ুন: ‘সো হট’, টুকটুকে লাল জ্যাকেটে স্পষ্ট ক্লিভেজ, জিম লুকে আগুন ঝরালেন Rituparna Sengupta]
View this post on Instagram
সোমবার থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘আয় তবে সহচরী’। প্রথম এপিসোড থেকেই দর্শকদের নজর কেড়েছে কনিনীকা ওরফে সহচরী সেনগুপ্ত। এই ধারাবাহিকের এক মাঝ বয়সী গৃহবধূর চরিত্রে দেখা যাবে কনীনিকাকে। সংসার করতে গিয়ে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছিল সহচরী। তবে এবার সেই স্বপ্ন ফের দেখতে শুরু করেছে সহচরী। ফের কলেজে ভরতি হবে সে। শুরু করবে তাঁর জীবনের নতুন অধ্যায়। এই ধারাবাহিকে কনীনিকার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী।

শুধু এই ভিডিওই নয়, কনীনিকা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আরও একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে, শুটিংয়ের ফাঁকে বাজার করছেন কনীনিকা। দরদাম করে টমোটো, নারকেল কিনছেন, পাক্কা গিন্নির মতো।
View this post on Instagram
[আরও পড়ুন: আচমকা রুক্মিণীকে নিয়ে পাহাড়ে হাজির দেব, ব্যাপারটা কী?]
সর্বশেষ খবর
-
ভক্তদের জন্য চমকপ্রদ উপহার দেব-শুভশ্রীর, একটা শর্ত মানলেই ছোঁয়া যাবে সুপারস্টার জুটিকে
-
পুজোর মুখে টানা ২ সপ্তাহ খড়গপুর শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা
-
নন্দীগ্রামের পর রেজিনগর, মনোনয়ন প্রত্যাহার রবিউলের, ‘মমতা’হীন উপনির্বাচন দেখবে বাংলা
-
গণেশ বিসর্জন দিয়ে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা, গাড়ি উলটে মৃত একই পরিবারের ৪
-
গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবার আমেরিকার হাতে! ‘ঐতিহাসিক’ ঘোষণা ট্রাম্পের