Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যৌন সংগম

সোশ্যাল মিডিয়ায় স্ত্রী অদলবদল করে যৌন সম্পর্ক! কেরলে গ্রেপ্তার ৪

শেয়ারচ্যাটের মাধ্যমে করা হয় স্ত্রী অদলবদলের পরিকল্পনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০১৯, ০৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০১৯, ০৮:৫৬

options
link
সোশ্যাল মিডিয়ায় স্ত্রী অদলবদল করে যৌন সম্পর্ক! কেরলে গ্রেপ্তার ৪ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের আজনবি সিনেমার মতো স্ত্রী অদলবদল করে যৌন সংগমে নতুনত্ব আনতে চেয়েছিলেন কেরলের চার ব্যক্তি। কিন্তু, তাদের একজনের স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানাতেই ভেস্তে গেল সেই পরিকল্পনা। গ্রেপ্তারও হতে হলে তাদের। ঘটনাটি ঘটেছে কেরলের আলপ্পুজহ জেলার কায়ামকুলাম শহরে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী বদলাবদলির এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল গত বছরের মার্চ মাসে। অভিযোগকারিণী ওই মহিলার স্বামী সোশ্যাল মিডিয়া অ্যাপ শেয়ারচ্যাটের মাধ্যমে পরিচয় করেছিল কালিকট এলাকার আরশাদ নামে এক ব্যক্তির সঙ্গে। তারপর নিজের স্ত্রীকে তার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতে চাপ দিতে থাকে। কিন্তু, একজন আগন্তুকের সঙ্গে যৌন সঙ্গম করতে রাজি হননি ওই মহিলা। তারপরও তাঁকে জোর করতে থাকে ওই ব্যক্তি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন- স্ত্রীর মৃত্যুর পর ৮ বছরের মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার]

এপ্রসঙ্গে এই মামলার তদন্তকারী আধিকারিক জানান, হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করলে আপনি কার সঙ্গে কথা বলছেন তা জানতে পারবেন। কিন্তু, শেয়ারচ্যাটের ক্ষেত্রে আপনার পরিচয় ও কন্ট্রাক্ট ডিটেলস ছাড়াই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনি। তাই এই অ্যাপটি ব্যবহার করে যৌন সঙ্গম করার জন্য জায়গা, দিন ও সময় নির্দিষ্ট করেছিল অভিযুক্তরা। তবে, আরশাদের সঙ্গে যোগাযোগ করার আগে আরও অনেকের সঙ্গে নিজের স্ত্রীকে যৌন সঙ্গম করতে বাধ্য করেছিল সে। এই ঘটনার তদন্তে নেমে ওই মহিলার স্বামী-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল কায়াকুলামের কৃষ্ণাপুরম এলাকার কিরণ, কুলাশেখারাপুরম এলাকার সিদ্দি, কেরালাপুরমের উমেশ ও থিরুভাল্লার বিলেসারিন।

[আরও পড়ুন-মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি মায়াবতীর]

ওই মহিলার অভিযোগ, মাঝে মাঝেই তাঁকে উমেশ ও বিলেসারিনের বাড়িতে নিয়ে যেত তাঁর স্বামী। তারপর জোর করে তাদের সঙ্গে সঙ্গম করতে বাধ্য করত। তিনি বারবার আপত্তি জানালেও কোনও কাজ হয়নি। শেষে অচেনা আরশাদের সঙ্গে তাঁকে যৌন সংগম করতে জোর করায় তিনি পুলিশের দ্বারস্থ হন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.