Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
DGCA

বিমানের টিকিট বাতিলেও মিলবে পুরো টাকা! রিফান্ড নিয়মে বড় বদল ডিজিসিএ-র

যদি টিকিট বুক করার ২৪ ঘণ্টার মধ্যে যাত্রীর তরফে নাম সংশোধন করার আবেদন করা হয়, সেক্ষেত্রেও উড়ান সংস্থা কোনও অতিরিক্ত টাকা নিতে পারবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২০:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২০:৫৭

options
link
বিমানের টিকিট বাতিলেও মিলবে পুরো টাকা! রিফান্ড নিয়মে বড় বদল ডিজিসিএ-র zoom
পশ্চিম এশিয়ার একাধিক শহরে নিয়মিত ও বিশেষ পরিষেবা চালুর ঘোষণা বিমান সংস্থাগুলির।
Advertisement

যাত্রী সুবিধার্থে বড় পদক্ষেপ। বিমানের টিকিট রিফান্ড নীতিতে এল বিরাট বদল (Flight Ticket Rules)। এবার থেকে বিমানের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে তা বাতিল করলে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হবে না। সম্প্রতি এমনটাই জানিয়েছে দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, যদি টিকিট বুক করার ২৪ ঘণ্টার মধ্যে যাত্রীর তরফে নাম সংশোধন করার আবেদন করা হয়, সেক্ষেত্রেও উড়ান সংস্থা কোনও অতিরিক্ত টাকা নিতে পারবে না। টিকিট বিমানসংস্থার ওয়েবসাইট থেকে কাটা হোক বা কোনও ট্রাভেল এজেন্টের কাছ থেকে কিংবা কোনও পোর্টাল থেকে–সব ক্ষেত্রেই বাতিল টিকিটের টাকা যাত্রীকে রিফান্ড দেওয়া হবে। তা-ও আবার ১৪ দিনের মধ্যে। তবে একটি ক্ষেত্রে এর ব‌্যতিক্রম হবে। বিমানসংস্থার ওয়েবসাইট থেকে অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রে যাত্রার সাত দিনের মধ্যে এবং আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে যদি টিকিট কাটা হয়, তা হলে টাকা ফেরতের সুবিধাটি আর পাওয়া যাবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, মাস কয়েক আগে ইন্ডিগো সংস্থার পরিষেবা থমকে যাওয়ায় বিপত্তির মুখে পড়েছিলেন যাত্রীরা। ডিজিসিএ সংস্থাকে নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাত্রীদের টাকা রিফান্ড করতে হবে। সেই কথা মাথায় রেখেই ডিজিসিএ-র সাম্প্রতিক এই পদক্ষেপ।

টিকিট বিমানসংস্থার ওয়েবসাইট থেকে কাটা হোক বা কোনও ট্রাভেল এজেন্টের কাছ থেকে কিংবা কোনও পোর্টাল থেকে–সব ক্ষেত্রেই বাতিল টিকিটের টাকা যাত্রীকে রিফান্ড দেওয়া হবে। তা-ও আবার ১৪ দিনের মধ্যে।

বিমানের টিকিট বাতিলের ক্ষেত্রে বিমান সংস্থাগুলি প্রচুর ফি যাত্রীদের কাছ থেকে আদায় করে। এই অভিযোগ বারবার জমা পড়েছে ডিজিসিএ-র কাছে। তাই যাত্রীদের স্বার্থ সুরক্ষিত করতে, দু’পক্ষের ভারসাম্য বজায় রাখতে এবং স্বচ্ছতা বৃদ্ধি করতে ডিজিসিএ এই নয়া নিয়ম আনা হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.