সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপরে আক্রমণের সুর চড়ালেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। রাহুলকে ‘আধুনিক জিন্না’ বলে তোপ দাগলেন তিনি। পাকিস্তানের মাটিতে সত্যিই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিনা তা জানতে চেয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সেই প্রসঙ্গে গতকাল হিমন্ত রাহুলকে কটাক্ষ করে প্রশ্ন করেছিলেন, ”আমরা কি জানতে চেয়েছি রাজীব গান্ধী সত্যিই আপনার বাবা কিনা?” তাঁর এহেন মন্তব্যে প্রবল ক্ষুব্ধ কংগ্রেস। পোড়ানো হয়েছে হিমন্তর কুশপুতুলও। এর মধ্যেই শনিবার বিকেলে ফের একই মেজাজে দেখা গেল তাঁকে।
এদিন ঠিক কী বলেছেন হিমন্ত? শনিবার উত্তরাখণ্ডের এক জনসভায় স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ”আমাদের সেনা জওয়ানরা শত্রু অঞ্চলে কোনও অভিযানে যাওয়ার এক মাস আগে থেকে পরিকল্পনা করে ফেলে। এবং এই কৌশলী পদক্ষেপগুলির বিষয়ে পরে সাংবাদিক বৈঠক করে জানানো হয়। আমরা সেই সময়ই এবিষয়ে জানতে পারি। এখন, কেউ যখন এসবের প্রমাণ চান বুঝতে পারি সেনা জওয়ানরা তাতে কতটা যন্ত্রণা পেতে পারেন তা শুনে।” সংসদে বিজেপিকে যেভাবে রাহুল আক্রমণ করে চলেছেন, সেবিষয়ে বলতে গিয়েও জিন্নার প্রসঙ্গ তোলেন হিমন্ত। তাঁর কথায়, ”জিন্নার ভূত ওঁর শরীরে ঢুকে পড়েছে।”
[আরও পড়ুন: বিজেপি ক্ষমতায় ফিরলেই অভিন্ন দেওয়ানি বিধি, ভোটের আগে বড় ঘোষণা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর]
কেন জিন্না, সেই ব্যাখ্যাও করেছেন তিনি। বলেছেন, ”রাহুলের কাছে ভারত মানে গুজরাট থেকে বাংলা। গত দশ দিন ধরে উনি কী বলে চলেছেন সেদিকে খেয়াল রাখছি আমি। আমার মনে হয়েছে জিন্না ওঁর শরীরে ঢুকে পড়েছেন।”
হিমন্তর এই ধরনের মন্তব্যে স্বাভাবিক ভাবেই রুষ্ট কংগ্রেস। এদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দাবি তুলেছেন, রাহুল সম্পর্কে এই ধরনের কথা বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত অসমের মুখ্যমন্ত্রীকে দল থেকে বের করে দেওয়া। সব মিলিয়ে রাহুল-হিমন্ত বিতর্কে সরগরম রাজনৈতিক মহল।
[আরও পড়ুন: ‘উসকানিমূলক মন্তব্য বরদাস্ত নয়’, হিজাব বিতর্কে আমেরিকাকে কড়া জবাব ভারতের]
সর্বশেষ খবর
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?