সারা দেশের রাজনৈতিক নজর আবার ঘুরে এসেছে বাংলার দিকে। রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিকে তাকিয়ে গোটা দেশ। ইতিমধ্যেই গোটা দেশের বিরোধী শিবিরের অধিকাংশ দল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। এবার সেই তালিকায় নবতম সংযোজন থলপতি বিজয় (Thalapathy Vijay)। তামিল রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া সুপারস্টারের বক্তব্য, ‘মমতাই লড়াইয়ের অনুপ্রেরণা।
সম্প্রতি সোশাল মিডিয়ায় বিজয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্ভবত ভোটের প্রচার চলাকালীন কোনও এক সভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তৃণমূল সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে বিজয় যা বললেন, সেটার মর্মার্থ হল, “মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের সমস্ত অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কমিশন যা ম্যানুপুলেশন করেছে তার বিরুদ্ধে তিনি লড়াই করছেন। তামিলনাড়ুতেও আমাদের সকলকে এক হয়ে মমতার মতোই লড়াই করতে হবে।” বস্তুত বিজয় বুঝিয়ে দিয়েছেন তামিলনাড়ুতে তাঁর যে লড়াই, সেই লড়াইয়েরও অনুপ্রেরণা মমতাই।
আরও পড়ুন:
উল্লেখ্য, বাংলার ভোটের আগে একমাত্র কংগ্রেস ও বামেরা ছাড়া ইন্ডিয়া জোটের সব শরিক দলই মমতার পাশে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় তৃণমূল নেত্রীর পাশে দাঁড়িয়েছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরা। হেমন্ত সোরেন তৃণমূলের হয়ে জোরকদমে প্রচার করছেন। তেজস্বী যাদবও ‘দিদি’র পাশে দাঁড়াতে রাজ্যে জনসভা করেছেন। আসছেন কেজরিওয়াল নিজেও। এবার বিজয়ের সমর্থনও মমতার পাশে।
বস্তুত রাজনীতিতে নেমেই তামিলনাড়ুতে আলোড়ন ফেলে দিয়েছেন বিজয়। সবেমাত্র যাত্রা শুরু করেছে দলটি। তৃতীয় বিকল্প হিসাবে তামিল রাজনীতিতে নিজেদের তুলে ধরতে চাইছে তারা। বিজয়ের বিরাট ভক্তকুল তাঁর জনসভাগুলিতে ভিড় বাড়াচ্ছেন। ওপিনিয়ন পোলগুলিতেও তামিলভূমে তাঁকেই নির্ণায়ক ফ্যাক্টর হিসাবে দেখানো হচ্ছে। সেই বিজয় অনুপ্রেরণা পান মমতার থেকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কপালে তিলক, গলায় পবিত্র অঙ্গবস্ত্র, গণপতি আরাধনায় সর্বধর্ম সমন্বয়ের পাঠ ‘সেক্যুলার’ সলমনের
-
সংকটে পাশে নেই ‘প্রতারক পাকিস্তান’, হাউথির বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের দ্বারস্থ সৌদি!
-
২০২৯ লোকসভায় প্রায় দেড়গুণ হচ্ছে বুথসংখ্যা! ইভিএম কিনতে বিপুল খরচ কমিশনের
-
ড্রোনাথন ২০২৬: শত্রুর ঘুম ছুটিয়ে পোখরানে প্রথমবার স্বদেশী ড্রোনের ঝলক তুলে ধরল বায়ুসেনা
-
সহকর্মীর মাঝেই খুঁজে পেয়েছেন প্রিয় বন্ধু? এই ৫ গোপন কথা না জানানোই বুদ্ধিমানের কাজ