রবিবার বিকেলে এজেসি বোস রোড থেকে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে যাচ্ছিল বিলাসবহুল একটি গাড়ি। চালকের আসনে ছিল বছর ১৯ এর এক যুবক। নাম সুরেশ। দ্রুতগতিতে বালিগঞ্জ সার্কুলার রোডে যাওয়ার সময় আচমকা রাস্তায় পাশে রাখা দু’ টি গাড়িতে পরপর ধাক্কা দেয় ওই গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় রাস্তার পাশে থাকা একটি গাড়ি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘাতক গাড়িটিও। সেই সময় ফুটপাথ ধরে যাচ্ছিলেন ষষ্ঠী দাস। বেপরোয়া গতিতে ঘাতক গাড়িটি পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: জাদুঘরে গুলি চালিয়ে সহকর্মীকে খুন, ধৃত CISF জওয়ানের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের]
ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বালিগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দেহটিকে। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘাতক গাড়ির চালকের আসনে ছিল বছর ১৯-এর এক কিশোর। তার নাম সুরেশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বেপরোয়া গতির জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে সুরেশের বিলাসবহুল গাড়িটি। পিষে দেয় পথচারীকে।
পুলিশ সূত্রে খবর, মৃতের বাড়ি পিকনিক গার্ডেন এলাকায়। কাজের জন্য বালিগঞ্জ সার্কুলার রোডে গিয়েছিলেন তিনি। পাশাপাশি তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত সুরেশকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় তার গাড়ির গতিবেগ কত ছিল। গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।
[আরও পড়ুন: সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে SSC চাকরিপ্রার্থীদের বৈঠক, নিয়োগ নিয়ে খুলবে জট? আশাবাদী সব পক্ষ]
সর্বশেষ খবর
-
কাদা মাটিতে চাপ রক্ত! ময়নার পানের বরজে উদ্ধার হাত-পা বাঁধা মহিলার বিবস্ত্র দেহ
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব, এখানে গেরুয়াই হবে, গেরুয়াই হবে, গেরুয়াই হবে’, যাদবপুরে শপথ শুভেন্দুর