Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Police

জন্মদিনের পার্টিতে ‘ধর্ষণ’, নিগৃহীতার থেকে দেড় লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার বন্ধু!

জন্মদিনের পার্টিতে ডেকে বান্ধবীকে 'ধর্ষণ'! শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারপরও ধর্ষণের অভিযোগ। ওই তরুণীর থেকে দেড় লক্ষ টাকা হাতানোর অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেপ্তার হল ওই যুবক।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ০০:০৮

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ০০:০৮

options
link
জন্মদিনের পার্টিতে ‘ধর্ষণ’, নিগৃহীতার থেকে দেড় লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার বন্ধু! zoom
প্রতীকী ছবি।
Advertisement

জন্মদিনের পার্টিতে ডেকে বান্ধবীকে ‘ধর্ষণ’! শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারপরও ধর্ষণের অভিযোগ। ওই তরুণীর থেকে দেড় লক্ষ টাকা হাতানোর অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেপ্তার হল ওই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম অনুভব ভট্টাচার্য।

কিন্তু ঘটনাটি কী? পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুভব ভট্টাচার্যের সঙ্গে অভিযোগকারিণীর সোশ‌্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল। ধীরে ধীরে সেই পরিচয় আরও গাঢ় হয়ে ওঠে। ক্রমে দু’জনের মোবাইল নম্বর আদনপ্রদান হয়। এরপর ফোনেও কথা বলা শুরু। দু’জন দেখাও করেন। ভালো ব্যবহার পেয়ে অনুভব সম্পর্কে তেমন কোনও সন্দেহ হয়নি ওই তরুণীর। এই পরিস্থিতিতে একদিন বন্ধুত্বের খাতিরে বান্ধবীকে নিজের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায় অনুভব। সরল বিশ্বাসেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন ওই তরুণী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু ওই বাড়িতে গিয়ে তরুণী দেখেন, সেখানে অন‌্য কেউ নেই। কেবল অনুভবই উপস্থিত ওই ফ্ল্যাটে। অভিযোগ, একা পাওয়ার সুযোগে বান্ধবীকে ধর্ষণ করে ওই যুবক। তরুণীকে পরে বিয়ের প্রতিশ্রুতি দেয় সে। সেই প্রতিশ্রুতিতে কিছুতা ‘ভরসা’ পেয়েছিলেন নিগৃহীতা। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফের তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ব‌্যবসার নাম করে বান্ধবীর কাছ থেকে দেড় লক্ষ টাকা নেয় অভিযুক্ত।

টাকা পেয়ে ওই যুবক তরুণীকে এড়িয়ে চলতে থাকে! ক্রমে ওই যুবতীর সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয়। শেষপর্যন্ত তরুণী ওই যুবকের বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.