রূপায়ন গঙ্গোপাধ্যায়: পুজোর আগে নতুন সাজে হাওড়া সিটি পুলিশ৷ আজ, সোমবার থেকে হাওড়া পুলিশ কমিশনারেটে পুলিশ কর্মীদের সাদা উর্দি পরে ডিউটি করতে দেখা যাচ্ছে৷ কমিশনারেটের সমস্ত থানা ও ট্রাফিকে কনস্টেবল ও ইন্সপেক্টরদের সাদা উর্দি পরে রাস্তায় নামেন৷ হাওড়া সিটি পুলিশের এসিপি (ট্র্যাফিক) অশোক চট্টোপাধ্যায় বলেন, ‘‘সরকার নির্দেশ জারি করেছিল, কমিশনারেট এলাকায় পুলিশের পোশাক সাদা হবে৷ সেটাই আজ, পয়লা অক্টোবর থেকে চালু হল৷’’ তবে, এসিপি ও ডিসিপি পদে পুরানো খাকি পোশাকই থাকছে৷
[প্রধানশিক্ষক দুজন! প্রাথমিক বিদ্যালয়ে শিকেয় পঠনপাঠন]
আগেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে, সবকটি পুলিশ কমিশনারেট-সহ রাজ্যজুড়ে পুলিশ কর্মীদের উর্দির রং বদল করা হবে৷ কনস্টেবল থেকে ইনস্পেক্টর, সমস্ত স্তরের পুলিশকর্মীদের উর্দির রঙ পরিবর্তনের প্রস্তাবও পাঠানো হয়৷ সত্যি কথা বলতে, খাস কলকাতায় পুলিশকর্মীদের উর্দির রঙে তফাৎ আছে৷ আইপিএস পদমর্যাদার অফিসাররা খাকি পোশাক পরেন৷ কিন্তু, ওসি হোন থেকে কনস্টেবল, যাঁরা থানা সামলানোর দায়িত্বে থাকেন, তাঁদের উর্দির রং সাদা করারও বিজ্ঞপ্তি জারি হয়৷
[জেলা পরিষদে মিলবে মুখ্যমন্ত্রীর রচনা সম্ভার, ওয়েটিং রুমে ‘মমতা লাইব্রেরি’]
শুধু তাই নয়, শহরতলির বহু এলাকার আবার রাজ্য পুলিশের অধীনে৷ সেখানে খাকি উর্দিতে দায়িত্ব পালন করেন পুলিশকর্মী৷ সেই ভেদাভেদটা মুছে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয় প্রশাসনের তরফে৷ স্বরাষ্ট্র দপ্তরের বক্তব্য, সাদা উর্দিতে ভিড়ের মধ্যেও পুলিশকর্মীদের সহজে চেনা যায়৷ জানা গিয়েছে, পুলিশকর্মীদের উর্দির রঙ বদলের প্রস্তাব পাঠানো হয় নবান্নে৷ সবুজ সংকেত মিলতেই এ রাজ্যে প্রথম হাওড়া পুলিশের উদ্যোগে পুলিশকর্মীদের গায়ে উঠল সাদা উর্দি৷ তবে আপাতত আইপিএস পদমর্যাদার অফিসারদের উর্দি রঙ খাকিই থাকবে৷
[স্কুলে নার্সারি পড়ুয়াকে ‘যৌন নির্যাতন’, প্রতিবাদে বারাকপুরে রেল অবরোধ]
সর্বশেষ খবর
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের
-
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও
-
কপালে ‘খ’, পরনে শাড়ি! পডকাস্টে যন্ত্রণার কথা তুলে ধরে স্যান্ডি বললেন, ‘মুখে মূত্রত্যাগ করেছিল’
-
তৃণমূল আমলে প্রতিবন্ধী ভাতাতেও দুর্নীতি! দ্রুত তদন্ত শেষ করতে বলল হাই কোর্ট
-
গোলের মালায় বাংলাদেশকে দুরমুশ, ২০ বছর পর ফের এশিয়ার মঞ্চে ভারতের তরুণ তুর্কিরা