নিরুফা খাতুন: স্বামীর মৃত্যুর তিনদিনের মাথায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। স্বামীর মতোই গলায় দড়ি দিয়ে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান। এই ঘটনাকে কেন্দ্র করে আনন্দপুরে ব্যাপক চাঞ্চল্য।
মৃত বছর উনিশের পূজা অধিকারী। আনন্দপুরের নোনাডাঙার বাসিন্দা সৌভিক ঘোষের সঙ্গে বছর দুয়েক আগে পূজার বিয়ে হয়। বিয়ের পর থেকে মাঝে মাঝে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হত। অভিযোগ, সৌভিক মদ্যপান করে তাঁকে মারধরও করত। গত সোমবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। রাগ করে পূজা বাপের বাড়ি চলে যান। সেদিন সৌভিক ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
[আরও পড়ুন: মেসি-রোনাল্ডোর সঙ্গে একই মঞ্চে সুনীল, ফুটবলের ‘লেজেন্ড’কে বিশেষ সম্মান ফিফার]
পরিবার সূত্রে খবর, তার পর থেকে অত্যন্ত মনমরা হয়ে যান পূজা। স্বামীর আত্মহত্যার জন্য নিজেকে বারবার দায়ী করতে থাকেন বধূ। ঝগড়াঝাটি করে বাপের বাড়ি চলে না আসলে এমন অঘটন হত না বলেই দাবি করতেন। খাওয়াদাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছিলেন পূজা।
এর পর বৃহস্পতিবার ভোরে বাপের বাড়িতে পূজার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, স্বামীর মৃত্যুশোকে আত্মহত্যা (Suicide)) করেন স্ত্রী। থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। মাত্র তিনদিনের ব্যবধানে দম্পতির আত্মহত্যার ঘটনায় শোকে বিহ্বল পূজা ও সৌভিকের পরিবারের লোকজন।
[আরও পড়ুন: ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়, মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১]
সর্বশেষ খবর
-
‘বিগ বস বাংলা’এ রোজ এক জ্যাকেটে তাপসকন্যা সোহিনী, হৃদয়বিদারক গল্প বললেন মা নন্দিনী
-
পুজোর মুখে নতুন বাড়ি? জেনে নিন বাস্তুমতে গৃহপ্রবেশের সঠিক সময় ও নিয়ম
-
রাস্তায় বসেছিল গরু, ঝাপিয়ে পড়ে টাটা সুমোয় তুলে নিল দুই ব্যক্তি, তারপর…
-
নাচ-খেলার মঞ্চ থেকে রণাঙ্গনে! এবার ‘যন্ত্রমানব’দের যুদ্ধে নামাবে চিন
-
‘মিস্টার সিং’কে চলে যেতে বলছে ‘ট্রান্সফর্মার’, ট্রাম্পের সরকারি বিজ্ঞাপনে চরমে বর্ণবিদ্বেষ!