দীপঙ্কর মণ্ডল: ‘কলকাতার চার্লি’ বেণু দাস। লকডাউনের শুরু থেকে আজ পর্যন্ত কোনও অনুষ্ঠানে ডাক পাননি। পেট চালাতে তাই উত্তর কলকাতার (Kolkata) ছাতু বাবুর বাজারের কাছে চা বেচেন বহুরূপী বেণু।
ওড়িশার বালেশ্বরের বেণু সাত বছর বয়সে কলকাতায় পা রেখেছিলেন। শৈশব এবং কৈশোর কেটেছিল এবাড়ি-ওবাড়ি কাজ করে। যৌবনে তিনি নিজে থেকেই বহুরূপীর (Polymorphic artist) কাজ শুরু করেন। বিভিন্ন মণীষীদের রূপ ধরলেও বেশি জনপ্রিয় হন চার্লি চ্যাপলিনের রূপে। কলকাতা ছাড়িয়ে তাঁর খ্যাতি ছড়াতে শুরু করে বিভিন্ন জেলায়। ক্রমশ রাজ্যের বাইরে থেকেও ডাক আসতে থাকে।
[আরও পড়ুন : নিজের বাড়িতেই আগুনে পুড়ে মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর]
হাতে কাজ না থাকায় প্রথম দিকে হতাশ হয়ে পড়েছিলেন কলকাতার চার্লি। বিভিন্ন জায়গা থেকে পাওয়া মেডেলগুলি ছিল সম্বল। পকেটে টাকা নেই। দিনের পর দিন অর্ধাহারে। স্থানীয়দের সহযোগিতায় শুরু করলেন চা বিক্রি। হাসিমুখে বেণু জানালেন, “বিক্রি বাটা ভালই হচ্ছে। চা বিক্রির পেশায় না এলে হয়তো রাস্তায় মরে পড়ে থাকতাম। লকডাউন আমাদের মত শিল্পীদের শিল্পসত্ত্বা মেরে ফেলল।”
[আরও পড়ুন : রাজ্যের সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, আজ থেকে আরও বাড়ছে বিলিতি মদের দাম]
সর্বশেষ খবর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি