ছাব্বিশের নির্বাচনের (West Bengal Assembly Election) দামামা বেজে গিয়েছে। ভোটকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দল। খোদ প্রধানমন্ত্রী বঙ্গে সভা করছেন। তবে তাতেও যে কোনও লাভ হবে না, ফের তা বুঝিয়ে দিল শাসকদল তৃণমূল। এবার অনুপমের সুরে ‘মোদিকে (PM Modi) মোদির মতো থাকতে দাও’ গান বাঁধল ঘাসফুল শিবির।
ধর্মের রাজনীতি থেকে এসআইআর, বাংলাকে বঞ্চনা-একাধিক ইস্যু তুলে ধরে তৃণমূল বারবার দাবি করেছে বিজেপি বাংলার ভালো চায় না, বাংলার মানুষের কথা ভাবে না। এবার গানে গানে আরও একবার সেকথাই আমজনতার সামনে তুলে ধরল তাঁরা। এদিন তৃণমূলের অফিসিয়াল ফেসবুকে একটি গান পোস্ট করা হয়েছে। যার ছত্রে ছত্রে বিজেপিকে আক্রমণ শানানো হয়েছে। কীভাবে বাংলার মানুষকে পদে পদে হেনস্তা করেছে বিজেপি, সেই কথাই মনে করিয়ে দেওয়া হয়েছে গানে। বলা হয়েছে, ‘মোদিকে (PM Modi) মোদির মতো থাকতে দাও/ মোদি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছে/ কিছু প্রেস মিট না হলে না হওয়াই থাক/ সব হলে নষ্ট জীবন/আচ্ছে দিনের সেই ঝাপসা আলো/কিছু মিথ্যে প্রতিশ্রুতি মিলিয়ে গেলো/আমি খুঁজে ফিরি ১৫ লক্ষ টাকা/ব্যাঙ্কে আজও এলো না না, না না না না’।
আরও পড়ুন:
সুরে সুরে নিশানা করা হয়েছে এসআইআরকে-এনআরসিকে। গানে গানে বলা হয়েছে, ‘বাংলার মানুষকে ভাতে মারবার, তুমি করো এনআরসি-র কারবার/ বাংলার মানুষকে ভাতে মারবার, তুমি দেখো স্বপ্ন বাংলা জেতবার/ ছাব্বিশে তবু পারবে না, না না না না।’ বিজেপির নেতাদের নিশানা করে লেখা হয়েছে, ‘তোমার দলের ওই মূর্খগুলো, ভাবে মানুষের চোখে ওরা দেবে ধুলো/তাই ধর্মে ধর্মে সব লড়িয়ে দিয়ে, ভাবে শুধু বসে খাবে ক্ষীর।’ এখানেই শেষ নয়, এই গানেই উঠে এসেছে ভিনরাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের নির্যাতনের কথা। সাফ বলা হয়েছে, বিজেপির গোলকধাঁকায় কেউ ফাঁসবে না। বিজেপির বাংলাজয়ের স্বপ্ন বহুদূর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
থাইল্যান্ডে গৃহযুদ্ধের আশঙ্কা! মুসলিম রাষ্ট্র চেয়ে ভয়াবহ লড়াইয়ের পথে জঙ্গি সংগঠন
-
ভোটের আগে হিংসা ছড়ানোর পরিকল্পনা! অডিও কাণ্ডে হুমায়ুনকে তলব পুলিশের
-
এমডি-কার্ডিওলজিস্ট, সব ডিগ্রিই ভুয়ো! বর্ধমানে প্রকাশ্যে ‘ডাক্তারবাবু’র জালিয়াতি
-
এনজেপি স্টেশনে গ্রেপ্তার ৪ রোহিঙ্গা, কোন পথে দেশে ঢুকছে অনুপ্রবেশকারীরা?
-
কালিম্পংয়ে বসে চিকেনস নেকের তথ্য পাচার! পুলিশের জালে আফগান যুবক, বড় নির্দেশ পুলিশের