সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোটক্স ট্রিটমেন্ট নিয়ে বর্তমানে চর্চার অন্ত নেই। নায়িকাদের মতো ত্বক পেতে নবীন প্রজন্ম ঝুঁকছে এই পদ্ধতির পিছনে। স্যালোঁয় গিয়ে কারি কারি গ্যাটের কড়ি খরচা করে বোটক্স করাতে হচ্ছে। কৃত্রিমভাবে মুখের বলিরেখা, দাগছোপ দূর করা বেশ খরচসাপেক্ষই বটে! কিন্তু বাড়িতেই যদি বোটক্স জেল বানিয়ে নিতে পারেন? তাহলে খরচও বাঁচে, আবার রেখার মতো এভারগ্রিন ত্বকও পাবেন।

বোটক্স জেল তৈরি করার জন্য মূল যে উপকরণটি লাগবে, সেটি হল তিসি বীজ। আজকাল বাজারচলতি ভাষায় যেটাকে ফ্ল্যাক্সসিড। এবার জেনে নিন কীভাবে বানাবেন বোটক্স জেল? খুব সহজ- একটি পাত্রে ১ গ্লাস জল এবং ২ টেবিল চামচ তিসির বীজ দিয়ে খুব ভাল করে ফুটিয়ে নিন। মিনিট দশেক পরে সেই মিশ্রণটি জেলের মতো হয়ে যাবে। এবার সেই মিশ্রণটি ঘন হয়ে এলে গ্যাসের আঁচ বন্ধ করে একেবারে ঠান্ডা করতে দিন। এরপর একটা ক্রিমের কোনও কাচের ছোট কৌটো থাকলে সেটা পরিষ্কার করে ভরে দিন। তার পর ফ্রিজে রাখুন।
[আরও পড়ুন: মায়ের শাড়ি-গয়নাতেই বিয়ে সোনাক্ষীর, রিসেপশনের পোশাকের দাম জানলে চমকে যাবেন!]
এবার প্রশ্ন কীভাবে ব্যবহার করবেন?
বোটক্স জেল লাগানোর আগে ভালো করে মুখ, গলা পরিষ্কার করে নিন। কোনও মেকআপ বা তেলতেলে নোংরা মুখ যেন না থাকে। এই বোটক্স জেলটিকে কিন্তু ফেস মাস্ক হিসেবেও ব্যাবহার করতে পারেন। তাছাড়া ত্বকের দাগছোপও দূর করে।
ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে চাইলে ফ্রিজ থেকে বের করে পরিষ্কার মুখে হালকা করে মাখুন। ১৫-২০ মিনিট পরে উষ্ণ গরম জলে ধুয়ে মুখ শুকিয়ে নিন। তারপর রোজকার ব্যবহার করা ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সপ্তাহে ৩ দিন এই জেলটি ব্যবহার করুন।

এবার বলি, এই বোটক্স জেল দিয়ে স্পট ট্রিটমেন্ট কীভাবে হবে? যেখানে দাগছোপ বা রিঙ্কলস রয়েছে, সেখানে অ্যাপ্লাই করুন। ২-৩ মিনিট ধরে ধীরেসুস্থে মাসাজ করুন সেই জায়গাটি। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
[আরও পড়ুন: চরম গরমে গামছা দিয়েই হোক ‘কুল ফ্যাশন’! রইল ট্রেন্ডি ফ্যাশন ফিরিস্তি]
সর্বশেষ খবর
-
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বৃষ্টিতে ভাসতে পারে গোটা বাংলা! ভেস্তে যাবে বিশ্বকর্মা পুজোর প্ল্যান?
-
রাজস্থানের পুরভোটে জেন জি-র জয়জয়কার! স্বপ্ন দেখাচ্ছেন তরুণরা
-
দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নাম বদলের প্রস্তাব গেল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দপ্তরে, চিঠি রেলমন্ত্রকেও
-
বিশ্বকাপের ছকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচন, রোহিত-হার্দিকের সুযোগ নিয়ে ফের প্রশ্নচিহ্ন!
-
‘বিগ বস’ দুর্গে দিতিপ্রিয়ার সঙ্গে বিবাদ নিয়ে জীতুকে আক্রমণ, রাজবীরের খোঁচা, ‘তোমার কেরিয়ার শেষ’