সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোর্ডিংয়ের ঝামেলা নেই৷ নেই দেরি হওয়ার টেনশন৷ চাওয়া হবে না কোনও পরিচয়পত্র৷ লাগবে না টিকিট৷ সোজা বিমানে উঠে গিয়ে পছন্দের সিটে বসে পড়বেন৷ আর সামনে চলে আসবে পছন্দের পদটি৷ ভাবছেন কিসের কথা বলছি? দেশের প্রথম বিমান-রেস্তরাঁ৷ লুধিয়ানায় যা চালু হল সম্প্রতি৷
শ্মশানে কার্যালয়, মরার খাটে চড়ে ভোট প্রচারে ‘অর্থি বাবা’
এখনই মহাকাশে পাড়ি নয়, ফেসবুকে জানিয়ে দিলেন শাওনা
আলাদা করে বিমানের মতো ডিজাইন করে তৈরি হয়নি এই রেস্তরাঁ৷ সত্যিকারের বিমানকেই এই ভাবে সাজিয়ে তোলা হয়েছে৷ এর জন্য ব্যবহার করা হয়েছে পরিত্যক্ত এয়ারবাস ৩২০৷ বিমানের আসন সংখ্যা ছিল ১৮০৷ তবে ক্রেতাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আসন সংখ্যা করা হয়েছে ৭২৷ তাঁর বদলে ভিতরে অনেকটাই স্থান বাড়ানো হয়েছে৷ শুধু রেস্তরাঁ নয় ভিতরে রয়েছে একটি ব্যাঙ্কোয়েট হল, বেকারি ও ক্যাফেটেরিয়াও৷ সবেতেই অবশ্য পাওয়া যাবে নিরামিষ খাবার৷
সমুদ্রসৈকতে রহস্যজনক ভাবে ভেসে উঠল ৪০০-রও বেশি তিমি
এক পরিবারের চার সদস্যের মাথায় প্রথম আসে এই আইডিয়া৷ সৌজন্যে সাজানো গোছানো ভারতীয় রেলের মহারাজা এক্সপ্রেস৷ তবে সেই আইডিয়া বিমানের ক্ষেত্রে প্রয়োগ করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে লুধিয়ানার এই পরিবারকে৷ বিশাল ট্রাকে করে বয়ে আনতে হয়েছে বিমানের অংশগুলি৷ তারপর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে ফের বিমানের আদলে পুরোটা গড়ে তুলতে হয়েছে৷ সব সম্পূর্ণ হওয়ার পর ডিসেম্বরে শুরু হয়েছে যাত্রা৷
সর্বশেষ খবর
-
‘স্ত্রীকে তিন বেলা বলুন ভালোবাসি’, ভোটপ্রচারে ‘লাভ গুরু’র ভূমিকায় ওয়েইসি
-
মাঝরাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে খুন! ফুলিয়ায় হাড়হিম কাণ্ড
-
জমি-গ্যাস কিছুই নেই! অ্যাকাউন্টে ঢুকেও নিমেষে গায়েব পিএম কিষাণ-গ্যাসের ভর্তুকি, ‘ভূতুড়ে’ কাণ্ড কাঁকসায়
-
৭২ ঘণ্টাও কাটল না, চন্দ্রশেখরের পুনর্নিয়োগ বেআইনি বলল নোয়েলের টাটা ট্রাস্ট
-
ক্ষমতায় থাকার সময় অমর হওয়ার কৌশল ফাঁদে রাজারা, কোন কাজে লাগে তা?