Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Battlegrounds Mobile Inadia

অপেক্ষার অবসান! প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করতে পারেন ‘Battlegrounds Mobile India’

জেনে নিন গেমটির খুঁটিনাটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২১, ১৪:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২১, ১৪:৪৯

options
link
অপেক্ষার অবসান! প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করতে পারেন ‘Battlegrounds Mobile India’ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে গুগল প্লে স্টোরে (Play Store) পাওয়া যাচ্ছে ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)। যদিও শুধুমাত্র যারা বেটা ভার্সনের জন্য লগ ইন করেছিলেন তারাই এখন গেমটি ডাউনলোড করতে পারবেন।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যেই অনেকে ডাউনলোড করেছেন ৭২০ MB-এর এই গেমটি। তার স্ক্রিনশটও শেয়ার করেছেন টুইটারে। তবে যারা এখনও ডাউনলোড করার অপশন পাচ্ছেন না তাদের মন খারাপের কোনও কারণ নেই। কারণ, অতিশীঘ্রই সকলেই ডাউনলোড করতে পারবেন গেমটি। তবে গেমটি খেলার জন্য স্মার্টফোনটি অবশ্যই অ্যান্ড্রয়েড ৫.১.১ অথবা তার পরবর্তী ভার্সনের হতে হবে। 2 GB ব়্যাম থাকা আবশ্যক। জানা গিয়েছে, ১৮ বছর বয়স না হলে এই গেমটি খেলার জন্য অভিভাবকদের অনুমতি নিতে হবে। তা না হলে কঠোর শাস্তি মিলতে পারে বলেই জানিয়েছে সংস্থা।

[আরও পড়ুন: হিন্দু দেবতাদের নিয়ে আপত্তিকর পোস্ট! ইনস্টাগ্রাম, ফেসবুককে নোটিস দিল্লি হাই কোর্টের]

গেমপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ ছিল PUBG। দিনের একটা দীর্ঘ সময় গেমেই মজে থাকতেন তাঁরা। তবে আচমকাই গেমটি ব্যান হয়ে যায় ভারতে। এরপর থেকেই গেমটি ফেরার অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে ওই গেমেরই ভারতীয় সংস্করণ Battlegrounds Mobile India নিয়ে হাজির ক্রাফ্টন, তা আগেই জেনে নিয়েছেন গেমপ্রেমীরা। গত মে মাসে গেমটির প্রি-রেজিস্ট্রেশনও শুরু হয়েছিল। সেই সময় বহু গেমপ্রেমীরাই প্রি-রেজিস্ট্রেশন করেছিলেন।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: এবার রাজ্যের নিজস্ব অ্যাপেই হবে করোনা টিকার রেজিস্ট্রেশন, কীভাবে স্লট বুক করবেন?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.