বর্তমানে যোগাযোগ ও কাজের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হোয়াটসঅ্যাপ। ফলে শতব্যস্ততা সত্ত্বেও নজর রাখতেই হয় এই অ্যাপে। ইচ্ছে না হলেও গুরুত্বপূর্ণ মেসেজের উত্তর দিতে হয়। এক্ষেত্রে একটা সমস্যা হল, অ্যাপে ঢুকে দিতে হয় রিপ্লাই। এবার সেই সমস্যা সমাধানের পথে।
প্রথম থেকেই ফেসবুক মেসেঞ্জারে রয়েছে বিশেষ ফিচার বাবল। যে কোনও অ্যাপ ব্যবহারের সময় যদি মেসেঞ্জারে কোনও মেসেজ আসে তাহলে তা বাবল আকারে ফুটে ওঠে স্ক্রিনে। ব্যবহারকারী চাইলে অ্যাপে না ঢুকেই উত্তর দিতে পারেন।
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? প্রথম থেকেই ফেসবুক মেসেঞ্জারে রয়েছে একটি বিশেষ ফিচার। তা হল বাবল। বিষয়টা কী? যে কোনও অ্যাপ ব্যবহারের সময় যদি মেসেঞ্জারে কোনও মেসেজ আসে তাহলে তা বাবল আকারে ফুটে ওঠে স্ক্রিনে। ব্যবহারকারী চাইলে অ্যাপে না ঢুকেই উত্তর দিতে পারেন। এখনও এই ফিচার রয়েছে ফেসবুক ম্যাসেঞ্জারে। তবে কেউ চাইলে তা অফ করে রাখতেই পারেন। এবার সেই সুবিধা মিলবে জুকারবার্গের হোয়াটসঅ্যাপেও।
সংস্থার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ এলে বাবল আকারে স্ক্রিনে ভেসে উঠবে প্রেরকের ছবি ও অ্যাপের লোগো। অপশন থাকবে শর্টকাট রিপ্লাইয়ের। তাতে ক্লিক করলেই খুলে যাবে মিনি চ্যাট বক্স। ফলে অ্যাপে না ঢুকেই উত্তর দিতে পারবেন। কিন্তু সব ফোনে কি সাপোর্ট করবে এই ফিচার? জানা যাচ্ছে, যে সমস্ত ফোনে অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী সফটওয়ার রয়েছে সেখানেই সাপোর্ট করবে এই ফিচার। সূত্রের খবর, এখনও এই ফিচার নিয়ে কাজ চলছে। তবে দ্রুতই তা চালু হয়ে যাবে সকলের জন্য।
সর্বশেষ খবর
-
গিলে খাচ্ছে গঙ্গা, শিউলি-কাশফুলে ভরা সামশেরগঞ্জে পুজো যেন শুধুই বিষাদের
-
মস্তিষ্ক, কান, স্নায়ুর জটিল অস্ত্রোপচার! মণিপাল ইএম বাইপাসে পূর্ব ভারতের প্রথম স্কাল বেস ইনস্টিটিউট
-
জেলবন্দি স্বামীর পাশে থাকায় মমতা-রাহুলকে ধন্যবাদ মিলনের স্ত্রীর, শুক্র থেকে নন্দীগ্রামে প্রচার
-
শেয়ার না কিনলেই মামলা! ‘সেবির চিঠি’ দেখিয়ে ফাঁদ, ২৬ লক্ষ খোয়ালেন কলকাতার ব্যবসায়ী
-
‘ভারতে তো ফুটবলের সংস্কৃতিই নেই’, ব্রাজিল ম্যাচের আগে তুলোধোনা আন্সেলোত্তির