বিশ্বজয়ের পর অভিনব সেলিব্রেশন! ভারত অধিনায়ক আয়ুষ ট্রফি নিয়ে ছুটলেন অভয়ারণ্যে, তারপর?
চিতার মতো ক্ষিপ্রতা নিয়ে মাঠ মাতিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন আগামীর তারকারা।
আরও পড়ুন:
অবশ্য আয়ুষের পিতা চেয়েছিলেন ছেলেকে সঙ্গীত জগতে নিয়ে আসতে। আয়ুষের বয়স তখন দুই কিংবা তিন হবে। যোগেশ হারমোনিয়াম থেকে শুরু করে নানা বাদ্যযন্ত্র কিনে এনেছিলেন। আয়ুষের গানের প্রতি আকর্ষণও ছিল। কিন্তু হঠাৎই যোগেশ আবিষ্কার করলেন, ছেলে চার বছর বয়সেই বিশাল ছক্কা হাঁকাচ্ছে। সেখান থেকে শুরু। তারপর এই বিশ্বজয়। সেই আয়ুষ বিশ্বজয়ের পর ছুটলেন অভয়ারণ্যে। অভিনবভাবে ট্রফি জয়ের উদযাপন করতে।
আরও পড়ুন:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দল দেশেও ফিরেছে। মুম্বই বিমানবন্দরের বাইরে আসার সঙ্গে সঙ্গে আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের নিয়ে আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের নিয়ে উচ্ছ্বাস পৌঁছে যায় অন্য মাত্রায়। ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বিসিসিআইয়ের প্রতিনিধিরাও। ফুলের তোড়া দিয়ে ক্রিকেটারদের বরণ করে নেওয়া হয়। অধিনায়ক আয়ুষের মা-বাবাও হাজির হয়েছিলেন ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বৈভব, অভিজ্ঞানদেরও মা-বাবার সঙ্গে দেখা যায়।