অনলাইন কিংবা দোকানে বসে ব্যবসা করেন? এই টিপস মানলেই হবেন কোটিপতি
এই টোটকাগুলি মেনে চললেই ব্যবসা উঠবে ফেঁপেফুলে। লক্ষ্মীদেবী করবেন আশীর্বাদ।
ব্য়বসায় লাভ চাইলে বৃহস্পতিবারে বিশেষ নিয়ম পালন করুন। লক্ষ্মীবারে কাকভোরে স্নান সারুন। তারপর আদিত্য হৃদয় স্তোত্র জপ করুন। প্রবেশদ্বারে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। তারপর ব্যবসার টাকাপয়সা যেখানে রাখেন সেখানে মা লক্ষ্মীর প্রতিমা রাখুন। রাখতে পারেন পেঁচার মূর্তিও। যে ঘরে ব্যবসার জিনিসপত্র রাখেন, সেখানে ঢোকার মুখে লক্ষ্মীর ছবি রাখুন। প্রতি বৃহস্পতিবার অনলাইন ব্যবসায়ীরা বাড়িতে কিংবা দোকানে ৯টি ঘিয়ের প্রদীপ জ্বালান।
আরও পড়ুন:
ব্যবসাক্ষেত্রে সমস্যায় জর্জরিত? সমাধানে ব্যবসায়িক জিনিসপত্র কেনাকাটির সময় খেলনা খেলুন। সেগুলি খুদেদের দান করুন। তাতেই ধীরে ধীরে সমস্যা দূর হবে। এছাড়া গঙ্গাস্নান করতে পারেন। গঙ্গাকে খেজুর গুড় এবং ডাল অর্পণ করুন। দোকান হলে প্রতিদিন তা পরিষ্কার করুন। আর অবশ্যই ধূপদীপ জ্বালান। তাতেই দেখবেন আপনার ব্যবসার উন্নতি হবে। সকলের ঈর্ষার কারণও হয়ে উঠতে পারেন আপনি।
ব্যবসায় কুনজর অত্যন্ত ক্ষতিকর। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, তাতে নাকি ছারখার হতে পারে ব্যবসা। তাই দোকানে কিংবা যে ঘরে ব্যবসার জিনিস রাখেন, সেখানে একটি বাটিতে জল রাখুন। তাতে এক চিমটি নুন দিন। প্রতিদিন এই জল বদল করতে ভুলবেন না। তাতেই কাটবে কুনজর। শত্রুকে বুড়ো আঙুল দেখিয়ে আরও বাড়বে ব্যবসা। সমৃদ্ধশালী হবেন আপনি।
আরও পড়ুন:
ব্যবসাস্থলে যাতে টিকটিকি না থাকে সেদিকে নজর দিন। মাকড়সার জালও যেন না থাকে। প্রয়োজনে প্রতিদিন ঝুল ঝাড়ুন। তাতে ব্যবসাক্ষেত্রে পজিটিভ এনার্জির সঞ্চার হয়। ক্রেতাদের সঙ্গে কথা বলার সময় ভুলেও দুর্ব্যবহার করবেন না। কারণ, তাঁরাই লক্ষ্মী। তাই তাঁদের সঙ্গে সবসময় বিনয়ের সঙ্গে কথা বলুন। বিরক্ত হবেন না। হাসিমুখে কথা বলুন।