বড়দিন উপলক্ষে সকাল থেকেই উৎসবের মেজাজে গোটা রাজ্য। কলকাতাতেও রাস্তায় নেমে পড়েছেন উৎসাহী মানুষজন। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ময়দানে ভিড় করেন আট থেকে আশি। নিজস্ব চিত্র
২১১
কলকাতাই শুধু নয়। দূরদূরান্ত থেকে অনেকেই বিড়লা তারামণ্ডল, ভিক্টোরিয়া, যাদুঘর-সহ অন্যান্য জায়গায় ঘুরতে গিয়েছিলেন। এবারের বড়দিন ১০ বছরের উষ্ণতম দিন। তেমন শীত না থাকলে কী হবে, ভরপুর উৎসাহ দিনভর দেখা গেল সাধারণ মানুষের মধ্যে। নিজস্ব চিত্র
সেখানে যাওয়ার আগেই চর্চার শিরোনামে রাহা কাপুর। মিষ্টি সুরে পাপারাজ্জিদের 'মেরি ক্রিসমাস'-এর শুভেচ্ছা জানিয়ে মা-বাবার থেকে লাইমলাইট কেড়ে নিল খুদে।
৫১০
বউমা আলিয়া ভাটকে বাহবা দিতেই হয়, তিনি যেভাবে কাজ সামলে শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির সব অনুষ্ঠানে সমানভাবে থাকেন। এবারের বড়দিনের পার্টিতেও তার অন্যথা হয়নি।
শীতের ফুরফুরে হাওয়া, আর ক্রিসমাস। এমন দিনে উষ্ণ মেজাজে নুসরত জাহান। লাল টুপি পরেই দিলেন ক্যামেরার সামনে পোজ।
২৫
ব্যঙ্গ, বিদ্রুপ, কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। তবে নুসরত জাহান তা নিয়ে বেশি মাথা ঘামানোর পাত্রী নন। জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চান তিনি।
সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি। সামনে সাজানো উপহার। মোমবাতির আলোয় আলোকিত গোটা ঘর। এমন পরিবেশেই মোহময়ী নুসরত।
৪৫
বড়দিনে লাল রঙের সাজই তো মানায়। তাই রেড হট গাউনে সেজেছেন নুসরত। মাথায় লাল টুপি। অভিনেত্রীর সাজ দেখে মুগ্ধ অনুরাগীরা।
৫৫
যশের সঙ্গে জুটি বেঁধে প্রযোজনা সংস্থা খুলেছেন নুসরত। তারকা জুটি প্রযোজিত ছবি 'সেন্টিমেন্টাল' মুক্তি পেয়েছে এবছর। সংস্থার আগামী ছবি 'আড়ি' মুক্তি পাবে পয়লা বৈশাখে। ছবি: ইনস্টাগ্রাম।