লিপ সার্জারি করে ভোল বদলেছেন চেহারার, এই তালিকায় বলিউডের কোন কোন অভিনেত্রী ?
দেখে নিন কোন কোন অভিনেত্রী রয়েছেন এই তালিকায়।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৫, ২১:৫৭
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৫, ২১:৫৭
১৬
সুন্দর দেখাতে নিজের চেহারায় ছুরিকাঁচি চালাতে অনেক অভিনেত্রীই বিন্দুমাত্র ভাবেন না। মুখে প্লাস্টিক সার্জারি করানো থেকে লিপ ফিলার্স করানোতে এগিয়ে রয়েছে বলিউড। তবে বহু সময় মুখে নানা সার্জারি করতে গিয়ে বিপাকেও পড়েছেন তাঁরা। আমূল পালটে গিয়েছে মুখ, সৌন্দর্য থাকেনি আর আগের মতো। এই তালিকায় রয়েছেন বলিউডের বহু অভিনেত্রী। উরফি জাভেদ থেকে সুস্মিতা সেন, রাখি সাওয়ান্ত-সহ অনেকেই রয়েছেন। ঠিক কি পরিবর্তন হয়েছে তাঁদের চেহারায়? দেখে নিন...
২৬
অভিনেত্রী আয়েশা টাকিয়ার মুখে এক আলাদাই লাবণ্য ছিল। যা দেখে রীতিমতো মুগ্ধ হতেন তাঁর অনুরাগীরা। তবে সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে মুখে প্লাস্তিক সার্জারি করে রীতিমতো মুখের আদল বদলে ফেলেছেন তিনি। এখন তাঁকে দেখলে চেনা দায়।
ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনের সৌন্দর্য, অভিনয় ও বুদ্ধিমত্তায় মুগ্ধ সকলেই। এবার তিনিও এই জুতোয় পা গুলিয়ে পালটে ফেলেছেন মুখের ভোল। যৌবন ধরে রাখতে গিয়ে মুখে ও ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি। যা দেখে তাঁর অনুরাগী ম্নহলে মিশ্র প্রতিক্রিয়া মেলে।
৪৬
বলিউডের আরেক কন্যে কোয়েনা মিত্রও রয়েছেন এই তালিকায়। প্লাস্টিক সার্জারি করে নিজের নাকের আঁকার বদলাতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাতে হয়েছে হিতে বিপরীত। এর ফলে তাঁর মুখে ফোলাভাব তৈরি হয়, সমস্যা দেখা যায় হাড়েও। যা পরবর্তীতে তাঁর অভিনয়ের কেরিয়ারে প্রভাব বিস্তার করেছিল।
৫৬
রাখি সাওয়ান্ত, বলিউডের সবথেকে চর্চিত এক নাম। কাজ হোক বা তাঁর নানা কাজকর্ম বা চেহারায় ছুরিকাঁচি চালানো সবেতেই তিনি রয়েছেন আলোচনার শীর্ষে। মুখের পাশাপাশি চেহারায় বিভিন্ন রকম সার্জারি করে বারবার ট্রোলের শিকার হয়েছেন তিনি। তবে সবে একেবারেইন কর্ণপাত করেন না রাখি।
বিনোদুনিয়ার অতি জনপ্রিয় মুখ সারা খান, এই জুতোয় পা গলাতে গিয়ে তিনিও পালটে ফেলেছেন তাঁর মুখমণ্ডল। যা নিয়ে সোশাল মিডিয়ায় তিনি পোস্ট করার পর নানা মন্তব্য করেছেন তাঁকে নেটিজেনরা। আমূল পরিবর্তন নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন সারাকে। (ছবি: সোশাল মিডিয়া)
শূকরের ভয়ে ছুটছে চিতা! বাংলার জঙ্গলে বিরল দৃশ্য…ঝড়ের গতিতে ভাইরাল
বাংলার জঙ্গলে বিরল ছবি!
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১৬:৩৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১৬:৩৫
১৭
বন্যেরা বনেই সুন্দর! সেখানে তাদের এক আলাদা জগৎ আছে। সেখানেও আছে ভয়, আছে বেঁচে থাকার লড়াই। আর তাই খাদ্যের সন্ধানে কখনও হরিণ কিংবা কখনও বিভিন্ন বন্যপ্রাণী শিকার করতে দেখা যায় বাঘ-সিংহকে। সেই তালিকায় রয়েছে চিতাও। অন্যতম ক্ষিপ্র পশুদের তালিকায় নাম রয়েছে।
২৭
বিভিন্ন সময় চিতার শিকারের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে। কখনও বুনো শূকর তো আবার কখনও হরিণ মেরে খেতে দেখা যায়। এবার বাংলার জঙ্গলে ধরা পড়ল বিরল এক দৃশ্য! শূকর তাড়া করল চিতাকে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক বুনো শূকরের ভয়ে ছুটছে কি না এক মাংসাশী চিতা! অবাক লাগছে শুনতে! ভাবছেন তো। চিতা কেন বুনো শূকরের ভয়ে পালাচ্ছে! হ্যাঁ এমনই কাণ্ড ঘটেছে। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মূলত এর উলটো ছবিই দেখে অভ্যস্ত সাধারণ মানুষ। কিন্তু এ একেবারে বিরল ছবি।
৪৭
ভিডিয়োতে দেখা যাচ্ছে, শান্ত ভাবে বসে থাকা একটি চিতার কাছে দিয়ে এগিয়ে যাচ্ছে একটি বুনো শূকর। পালটা আঘাত নয়! বরং শূকরের ভয়েই পালাতে দেখা যাচ্ছে চিতাটিকে। ভাইরাল হওয়া ভিডিওটি জলদাপাড়া জাতীয় উদ্যানের। উদ্যানের ডিএফও পারভিন কাশোয়ান তাঁর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এই বনকর্তা।
৫৭
আর সেটাই ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। লাইক-শেয়ারের বন্যা বইছে একেবারে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকবছর আগে কেন্দ্রের একটি রেকর্ড বলছে, উত্তরবঙ্গে চিতাবাঘের অস্বস্তি বেড়েছে। চিতাবাঘ গণনায় ২৩৩ টি চিতাবাঘের অস্বস্তি পাওয়া যায়। ওই রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গে ২০১৮ এবং ২০২২ সালের হিসাবে চিতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ কেন্দ্রের ওই রিপোর্টে।
সামনেই উৎসবের মরশুম। বহু মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বেড়াতে যান। আর সেই তালিকায় থাকে জলদাপাড়া জাতীয় উদ্যান। হাতির পিঠে চেপে একদিকে পর্যটকরা জঙ্গল দর্শনের অনুভূতি নেন। অন্যদিকে বিভিন্ন জীবজন্তু দেখারও সাক্ষী থাকেন।
৭৭
বর্ষার পর, পুজোর মরশুমে খুলে যাবে রাজ্যের সমস্ত জাতীয় উদ্যানগুলি। ভিড় জমাবেন পর্যটকরা। আর সেই উৎসবের আগে এই ভাইরাল ভিডিও ঘিরে উচ্ছ্বসিত পর্যটকরা।
এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে গেল টিম ইন্ডিয়ার। দুবাইতে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনে নেমে পড়লেন গিল-বুমরাহরা। এর মধ্যে ভাইরাল হার্দিক-সূর্যদের চুলের ছাঁট। সত্যিই কি চুলের রং বদলেছেন তারকারা? ছবি: বিসিসিআই
২১১
৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। ছবি: বিসিসিআই
৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হয়েছে প্রস্তুতি শিবির। ৯ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনের একটা প্রস্তুতি শিবির হবে। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ছবি: বিসিসিআই
৪১১
তারপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ। সাধারণত, বিদেশে কোনও বড় টুর্নামেন্ট বা সিরিজে একসঙ্গেই যায় ভারতীয় দল। তবে এশিয়া কাপে সূর্যকুমার যাদবদের সঙ্গে সেটা হয়নি। সব প্লেয়াররা আলাদা আলাদা করে দুবাই পৌঁছেছেন। ছবি: বিসিসিআই
৫১১
ইতিমধ্যে ভাইরাল হয়েছে সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার চুলের ছাঁটের ছবি। যেখানে দেখা যায়, নিজের চুল সম্পূর্ণ সাদা করে ফেলেছেন হার্দিক। তাঁর চুলের রং নিয়ে কোনও সংশয় নেই। অনুশীলনেও সেভাবেই উপস্থিত হার্দিক। ছবি: বিসিসিআই
কিন্তু সূর্যর ছবিটা সম্পূর্ণ 'ফেক'। ভাইরাল ছবিতে দেখা যায়, তাঁর চুলের রং সম্পূর্ণ গোলাপি। সেটা 'ফেক' ছবি। অনুশীলনে দেখা গেল, ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক চুলে রং করাননি। তবে নতুন ছাঁট দিয়েছেন। বাঁদিকে ভুয়ো ছবি।
৭১১
সূর্যকুমার যাদবদের জার্সিতে থাকছে না কোনও স্পনসরের নাম। কারণ ভারতীয় ক্রিকেট দলের স্পনসর পদ থেকে সরে যাচ্ছে ড্রিম ১১। ফলে যে নতুন অনুশীলন জার্সি পরলেন, তাতে কোনও স্পনসর নেই।
৮১১
এশিয়া কাপের স্কোয়াডে শুভমান গিল থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে, সঞ্জু আদৌ সুযোগ পাবেন? অনেকেরই মনে হচ্ছে, টপ অর্ডারে যদি ব্যাটিংয়ের সুযোগ না আসে, তাহলে উইকেটকিপার হিসেবে জিতেশ শর্মাকে খেলানো হতে পারে। তবে সঞ্জুকে তিন নম্বরে খেলানো হতে পারে। ছবি: বিসিসিআই
৯১১
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাঁচটির মধ্যে মাত্র তিনটি টেস্টে খেলেছেন জশপ্রীত বুমরাহ। যা নিয়ে সমালোচনা কম হয়নি। এশিয়া কাপে সেটা হওয়ার সম্ভাবনা কম। ছবি: বিসিসিআই
১০১১
ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কুড়ি-বিশের দলে ফিরছেন তিনি। সঙ্গে পাবেন হর্ষিত রানা ও অর্শদীপ সিংকে। টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা পেসার অর্শদীপ। ছবি: বিসিসিআই
১১১১
এর পাশাপাশি দলে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মতো স্পিনার রয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহীতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ছবি: বিসিসিআই