‘আমাদের তো আর দেখা হবে না’, শুটিংয়ের ফাঁকে বলেন রাহুল, কীভাবে নামবদল অরুণোদয়ের
পুলিশ সূত্রে খবর, সোমবার ময়নাতদন্ত হবে তাঁর। দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তারপরই হবে শেষকৃত্য।
আরও পড়ুন:
সিনেদুনিয়ায় পা রাখার পরই অরুণোদয় হয়েছিলেন রাহুল। পরবর্তীকালে অবশ্য তিনি আবার রাহুলের পাশাপাশি পিতৃদত্ত অরুণোদয় নামটিও ব্যবহার করা শুরু করেন। তবে দর্শকদের কাছে তিনি সেই রাহুল হয়ে মন দখল করেছিলেন। ২০০৮ সালে তাঁর জীবনের যেন মোড় ঘুরে যায়। 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে নায়কের ভূমিকায় দেখা যায় তাঁকে। ধনী পরিবারের মেয়ের সঙ্গে গ্যারেজে কাজ করা ছেলের প্রেম কাহিনি সাড়া ফেলে দিয়েছিল। রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম...
ওই ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে কাজ করেছিলেন রাহুল। দু'জনের জুটি সেই সময় সকলের মন কেড়েছিল। রিল থেকে রিয়াল লাইফেরও জুটি হয়ে যান দু'জনে। মন দেওয়া নেওয়া থেকে প্রেম। পরবর্তীকালে ২০১৭ সালে সাতপাকে ঘোরা। বর্তমানে সংসার করছেন দু'জনে। রয়েছে বছর বারোর সন্তান সহজ। মাঝে সম্পর্কের অবনতি হয় দু'জনের। যদিও ছেলের কথা ভেবে আবারও একছাদের তলায় দিব্যি সুখে সংসার করছিলেন তাঁরা।
আরও পড়ুন:
সম্প্রতি একের পর এক ওয়েব সিরিজেও কাজ করেছেন রাহুল। ‘কালি’, ‘পাপ’, ‘ফেলুদার গোয়েন্দাগিরি’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মতো ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। শেষবার 'ঠাকুমার ঝুলি' ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাহুল। অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন শ্রাবন্তী। নায়ক-নায়িকা কাজ করা হল না বলে আক্ষেপও করেছিলেন তিনি।
রাহুলের সঙ্গে তালসারিতে শুটিং করেন অভিনেত্রী সোমাশ্রী চাকি। ধারাবাহিকে রাহুলের মেজো জেঠিমার চরিত্রে অভিনয় করতেন তিনি। তিনি এক সংবাদমাধ্যমে শেষবার কথোপকথনের কথা জানান। অভিনেত্রী বলেন, "আমাদের প্যাকঅ্যাপ হয়ে গিয়েছিল। আমাদের আজই কলকাতায় ফেরার কথা ছিল। রাস্তায় খবরটা পাই। আজও একসঙ্গে ছবি তুললাম। ওদের আগামিকাল ফেরার কথা ছিল। বলল আমাদের তো আর দেখা হবে না। কথাটাই যে সত্যি হয়ে যাবে বুঝিনি।"