গত বছরের বিগ ফ্যাট ওয়েডিংয়ে তালিকায় ছিল আম্বানিপুত্রের বিয়ে। তবে জাঁকজমক ছাড়া নিজের ছেলের বিয়ে দিলেন শিল্পপতি গৌতম আদানি। শুক্রবার জিৎ এবং দিভার বিয়ের ছবি X হ্যান্ডেলে শেয়ার করেন গৌতম আদানি।
২৯
সকলের কাছে ক্ষমা চেয়ে গৌতম আদানি লেখেন, "জিৎ ও দিভার বিয়ে হয়েছে। আহমেদাবাদে বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। খুব ছোট করে বিয়ের আয়োজন করেছিলাম। সবাইকে আমন্ত্রণ জানাতে পারিনি তাই ক্ষমাপ্রার্থী। আমরা সকলের কাছ থেকে আশীর্বাদ এবং আন্তরিক ভালোবাসা আশা করছি।"
আদানি পরিবারের ছোট ছেলে জিৎ। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রাক্তন ছাত্র। বিমানবন্দর এবং ডিজিটাল ল্যাবসের নেতৃত্ব দেন জিৎ।
৪৯
দিভা জেমিনাইন শাহের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন জিৎ। সুরাটের হিরে ব্যবসায়ী জৈমিন শাহের মেয়ে। চিনু দোশি এবং দিনেশ শাহ ১৯৭৬ সালে হিরের ব্যবসা শুরু করেন।
দেশের তাবড় শিল্পপতি কয়েকদিন আগে মহাকুম্ভে যান। কোনও জাঁকজমক ছাড়া শুধুমাত্র ঐতিহ্য মেনে ছেলের বিয়ে দেবেন বলে জানান শিল্পপতি। তাই ঘনিষ্ঠ বৃত্তেই বিয়ে সারেন জিৎ ও দিভা।
৭৯
সেবাই সাধনা, সেবাই প্রার্থনা, সেবাই পরমাত্মা - দর্শনে বিশ্বাসী তিনি। সে কারণে ছেলের বিয়েতে বেশি জাঁকজমক করেননি। তার পরিবর্তে ১০ হাজার কোটি টাকা সামাজিক উন্নয়ন খাতে দান করেছেন গৌতম আদানি।
৮৯
বিয়ের আগে জিৎ 'মঙ্গল সেবা' করেন। বিশেষভাবে সক্ষম ৫০০ মহিলার হাতে ১০ লক্ষ টাকা করে তুলে দেন জিৎ।
৯৯
জানা গিয়েছে, বিয়েতে বলিউডের বিখ্যাত পোশাকশিল্পী মণীশ মালহোত্রার পোশাকে সেজেছিলেন জিৎ। তবে মণীশের ডিজাইনে তৈরি ওই পোশাকের কিছু অংশ বানিয়েছেন বিশেষভাবে সক্ষমরা।
প্রথমে অনেককেই দেখা গিয়েছিল বাড়ি থেকে ইট, ডানলা-দরজার ফ্রে-সহ অন্যান্য জিনিস নিয়ে যেতে। এরপর দড়ি দিয়ে টেনে বাড়ির পাশে নারিকেল গাছটিও ফেলে দেওয়া হয়।
৪৭
মুজিবের বাড়িতে থাকা বইও লুট নিয়ে করে নিয়ে যেতে দেখা যায় 'বিপ্লবী ছাত্র'দের।
৫৭
হাসিনা সরকারের পতনের ছয় মাস পর ফের টালামাটাল রাজনৈতিক পরিস্থিতি প্রতিবেশী দেশে। বুধবার রাত থেকে চলা অশান্তিতে গুঁড়িয়ে দেওয়া হয় মুজিবরের ধানমন্ডির বাড়ি।
রবি ও সোমবার সরস্বতী পুজো। তিথি মেনে বাগদেবীর আরাধনায় মেতেছে বাঙালিরা। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ছবি সৌজন্যে ফেসবুক।
২৬
পাশে স্ত্রী, ছেলেকে কোলে নিয়ে সরস্বতী পুজোয় শামিল হন অভিষেক। মায়ের সঙ্গে ম্যাচিং করে হলুদ পাঞ্জাবিতে সেজেছিল ছোট্ট আয়াংশ। ছবি সৌজন্যে ফেসবুক।
ছেলের হাত ধরে আরতি করেন তৃণমূল সাংসদ। সোশাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন সেই ছবি।
৪৬
এদিন ফেসবুক পোস্টে অভিষেক লিখেছেন, 'বসন্ত পঞ্চমীর পবিত্র দিনে বাগদেবীর আরাধনায় শামিল হয়েছি। তিনিই জ্ঞান, বুদ্ধি ও শিল্পের চিরন্তর উৎস। বাগদেবীই অজ্ঞতা দূর করে জ্ঞান ও সৃজনশীলতার পথ আলোকিত করেন।'
৫৬
অভিষেক আরও লেখেন, 'দেবী সরস্বতী প্রত্যেক ছাত্র ও শিল্পীকে স্বপ্ন দেখার সাহস জোগান। আমি হাত জোড় করে সকলের জন্য প্রজ্ঞা, জ্ঞান এবং সমৃদ্ধির প্রার্থনা করছি।"