‘ওগো বিদেশিনী’… হঠাৎই ‘ন্যাশনাল ক্রাশ’ জার্মানির যুবতী! ভারতীয় পোশাকেই মাতাচ্ছেন নেটভুবন
সেইভাবেই জার্মানির যুবতী লিজলাজও এই মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়। শাড়ি, টিপ, গয়নায় বিদেশিনী লিজলাজ যেন অনন্যা।
আরও পড়ুন:
কিন্তু সুদূর জার্মানির হয়েও কী ভাবে এদেশের সঙ্গে তাঁর এত টান তৈরি হল? অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে লিজলাজের মা অথবা বাবা হয়তো এদেশের। কিন্তু না, তাঁর মা এবং বাবা দু'জনেই বিদেশের। তাঁর মা এবং বাবা সাউথ আফ্রিকা ও জার্মানিরই মানুষ। তাই উত্তরাধিকার সূত্রে তাঁর এদেশের সঙ্গে কোনও যোগাযোগ নেই। তবে মনের সূত্রে টান রয়েছে।