পরতে পরতে নৃশংসতা, গায়ে কাঁটা দেয় এই ৮ ‘নিষিদ্ধ’ ছবি
সিনেমা এমনই যা মনে দাগ কেটে যায়। কোনটা হাসায়। কিংবা কোনটা কাঁদায়। কিছু কিছু ছবি আবার গায়ে কাঁটা দেয়।
১৯৮০ সালে মুক্তি পাওয়া ইটালীয় ছবি 'ক্যানিবাল হলোকাস্ট'। পরিচালক রুগেরো ডিওদাতো। নৃবিজ্ঞানী হ্যারল্ড মনরোকে কেন্দ্র করে ছবিটি তৈরি। যিনি আমাজনে নিখোঁজ হয়ে যাওয়া এক তথ্যচিত্র নির্মাতা দলের সন্ধানে যান। ওই নির্মাতা দল আবার স্থানীয় উপজাতিদের উপর নির্মম অত্যাচার করে। তার ভিডিও ফুটেজ পেয়ে যান নৃবিজ্ঞানী। সেই ভিডিও ফুটেজটি ছবির পর্দায় তুলে ধরতে গিয়ে নৃশংসতা ফুটে ওঠে যা দেখলে গায়ে কাঁটা দেয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
কলম্বিয়ার অ্যামাজন জঙ্গলে তিনজন আমেরিকান নৃবিজ্ঞানী যায় প্রমাণ করতে যান যে নরখাদক প্রথা শুধুই মিথ। সেখানে তাঁরা মাদক ব্যবসায়ীর পাল্লায় পড়েন, যে স্থানীয় আদিবাসীদের দিয়ে কোকা চাষ করায়। আদিবাসীরা অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ করে। আর তখন শুরু হয় চরম নৃশংসতা আর নরখাদকতা। 'ক্যানিবাল ফেরক্স' ছবিটি এগিয়েছে এভাবেই। ৩১টি দেশে নিষিদ্ধ এই ছবি। আসল পশুহত্যার দৃশ্য থাকায় বিতর্ক দানা বাঁধে। দুর্বল হৃদয়ের জন্য এই...